১৬ নভেম্বর, ২০২৬
কলকাতা

বিধ্বংসী অগ্নিকান্ডে নিমেষে পুড়ে ছাই কেষ্টপুরের ৫০টি ঝুপড়ি

স্থানীয় বাসিন্দা ও দমকলকর্মী মিলিয়ে জখম ৭, গৃহহীন বহু
fire fighters flame Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৫ জুলাই ২০২১
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ৯:১৭

মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিমেষের মধ্যে পুড়ে ছাই হল কেষ্টপুরের ভিআইপি রোড সংলগ্ন শতরূপা পল্লির প্রায় ৫০ টি ঝুপড়ি ও ৩০ টি অস্থায়ী দোকান। এই বিধ্বংসী অগ্নিকান্ডে গুরুতর জখম হয়েছেন স্থানীয় বাসিন্দা ও দমকলকর্মী মিলিয়ে মোট সাত জন। ঝুপড়িগুলি সম্পূর্ণ দগ্ধ হয়ে যাওয়ায় গৃহহীন হয়েছেন বহু বাসিন্দা।

ঠিক কি হয়েছিল? স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাত দুটো নাগাদ ক্রমাগত একটি শিশুর কান্নার শব্দ পেয়ে কিছু বিপদ সন্দেহ করে ছুটে যান পার্শ্ববর্তী বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছে দেখেন আগুন লেগেছে একটি আসবাবপত্রের দোকানে। দ্রুতই ছড়িয়ে পড়ে আগুন এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পরক্ষণেই শোনা যায় লাগাতার সিলিন্ডার বিষ্ফোরণের শব্দ। দোকানগুলোতে দাহ্য পদার্থ মজুত থাকায় তীব্রতা বাড়ে আগুনের। ঘটনাস্থলে আসে দমকলের ১৫ টি ইঞ্জিন। আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকলকর্মীদের। বেশ কয়েকজন দমকলকর্মী চোটপ্রাপ্ত হন।

অগ্নিসংযোগের খবর পেয়ে মধ্যরাতেই ঘটনাস্থলে ছুটে যান দমকলমন্ত্রী সুজিত বসু এবং স্থানীয় বিধায়ক অদিতি মুন্সি। সুজিতবাবু জানিয়েছেন সঠিক সময়ে দমকলকর্মীরা এসে পৌঁছানোর ফলেই আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। অনেকগুলি অস্থায়ী দোকান একেবারে ঝলসে গেছে, তবে বাসিন্দাদের মধ্যে কার কতটা ক্ষতি হয়েছে, এখনই বলা সম্ভব নয়। সরকারের কাছে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আর্জি জানাচ্ছেন গৃহহারা বাসিন্দারা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata