১৬ নভেম্বর, ২০২৬
কলকাতা

মুখ্যমন্ত্রীর আমলে বহু বেআইনি কাজ বন্ধ হয়েছে, মন্তব্য ফিরহাদ হাকিমের

আধুনিকতার ছোঁয়া পেয়েছে কলকাতা : ফিরহাদ হাকিম
firhad mamata Bengali News
মমতা ফিরহাদ twitter.com/FirhadHakim
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ ১৮:৩৯

হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন। শিয়রে পুরসভা ভোট (Kolkata Municipal Election)।পুরভোটকে কেন্দ্র করে জোর কদমে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। আজ ফুলবাগানে পুরভোটের প্রথম প্রচারসভা থেকে জনপ্রতিনিধিদের কড়া বার্তা দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "স্থানীয় সমস্যা দেখতে হবে কাউন্সিলরদেরই। যে দেখতে পারবেন না, কাউন্সিলর হবেন না।"  

প্রসঙ্গত, ইতিমধ্যেই বিভিন্ন দল পুরভোটের ইস্তেহার প্রকাশ করে মানুষকে আরও ভালো পরিষেবা দেওয়ার আশ্বাস দিয়েছে। তেমনই প্রাক্তন মেয়র তথা পুরপ্রার্থী ফিরহাদ হাকিম আজ বলেন, "কলকাতায় তৃণমূলের আমলে অনেক কাজ হয়েছে। এমনকি বাম আমলে যে সমস্ত কাজ বাকি ছিল, তৃণমূলের আমলে সেই সমস্ত কাজ অনেকটা এগিয়ে গিয়েছে।"

তাঁর আরও বক্তব্য, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যেমন বহু বেআইনি কাজ বন্ধ হয়েছে তেমনি আধুনিকতার ছোঁয়া পেয়েছে কলকাতা। কাউন্সিলরের সঙ্গে যেমন ওয়ার্ডের মানুষ সরাসরি যোগাযোগ করতে পারে সে রকমই মেয়রের সঙ্গেও মানুষের যোগাযোগ হওয়াটা জরুরি বলে ভেবেছিলাম। তাই 'টক টু মেয়র' পরিষেবা শুরু হয়েছে। মানুষ তাদের অভিযোগের কথা জানাচ্ছেন। সব সমাধান করতে পারছি না ঠিকই তবে চেষ্টা করছি অনেকটা সমস্যা সমাধান করার। পুরসভার টিমওয়ার্কে আমরা সফল্য পেয়েছি।"

পুরভোটের আগেই পুরসভার তৎপরতা নিয়ে এদিন ফিরহাদ হাকিমের বক্তব্য, "করোনা পরিস্থিতিতে একসময় যখন মৃতের সংখ্যা বাড়ছিল সেই সময় শ্মশানে শ্মশানে ঘুরে সেই সমস্যা কাটাতে পেরেছিলাম। ধাপাতে পরিকাঠামো গড়ে তুলেছিলাম।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata