২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

আজ ছুটি পাওয়ার কথা থাকলেও, হল না! হাসপাতালেই থাকবেন মাধবী মুখোপাধ্যায়

গত শুক্রবার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন প্রবীণ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়
Madhabi Mukherjee Bengali News
ছবিটি সত্যজিৎ রায়ের ফ্যানপেজ থেকে সংগৃহীত
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২ মে ২০২২
শেষ আপডেট: ২ মে ২০২২ ১৮:৩৫

গত শুক্রবার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন প্রবীণ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee )। কথা ছিল, আজই ছুটি পাবেন তিনি। তবে তা আর হল না। রবিবার হাসপাতালের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, এখনই ছুটি নয়। বরং আরও কিছুদিন হাসপাতালেই কাটাতে হবে অভিনেত্রীকে। হাসপাতাল সূত্রের খবর, গ্যাস্ট্রোইনটেস্টিনাল ট্র‍্যাক্ট এন্ডোস্কোপি করা হয়েছিল অভিনেত্রীর। পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক। তবে চিন্তায় রেখেছে অভিনেত্রীর রক্তে শর্করার মাত্রা। কারণ, রক্তে শর্করার মাত্রা ৭.০ শতাংশের বেশি হলেই হৃদরোগ, স্ট্রোকের সম্ভাবনা থাকে। যে কারণে প্রবীণ অভিনেত্রীর ক্ষেত্রে কোনও ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকরা। বর্তমানে অভিনেত্রীর জন্য তৈরী হয়েছে পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড।

উল্লেখ্য, অভিনেত্রীর বয়স এখন ৮০ বছর। বহুদিন ধরেই রক্তাল্পতার সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। বর্তমানে অ্যানিমিয়া আর মাত্রাতিরিক্ত ডায়াবেটিসে আক্রান্ত প্রবীণ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee)।

চিকিৎসকরা জানিয়েছেন, এই মুহূর্তে প্রবীণ অভিনেত্রীর শর্করার মাত্রা ৬.৫ শতাংশের বেশি।বিশেষ কোনও কারণে প্রবীণ অভিনেত্রীর শরীরে এই ইনসুলিন হরমোনের ক্ষরণ কমে গিয়েছে বা ব্যাহত হচ্ছে। যে কারণে শরীরে শর্করার পরিমাণ বেড়েছে। সঠিক কারণ জানতে সোমবার আরও একাধিক শারীরিক পরীক্ষা করা হবে অভিনেত্রীর।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata