১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

সংস্কারের জন্য আগামী ১৯ দিন বন্ধ থাকবে মা উড়ালপুল

সহজে গন্তব্যে পৌঁছনোর জন্য থাকছে ঝক্কি
maa flyover Bengali News
By Biswarup Ganguly, CC BY 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=45912753
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ৪ এপ্রিল ২০২২ ১৯:২৯

সপ্তাহের শুরুতেই যাতায়াতে ধাক্কা। মা উড়ালপুল (Maa Flyover) ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ। আগামী ১৯ দিন বন্ধ থাকবে মা উড়ালপুল। কাজেই, সহজে গন্তব্যে পৌঁছনোর জন্য থাকছে ঝক্কি। সূত্রের খবর, আজ রাত সাড়ে ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে মা উড়ালপুল। শুধু আজ নয়, আগামী ১৯ দিন এভাবেই রাত সাড়ে ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে মা উড়ালপুল। তবে দিনের বেলা স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করবে।

কাজেই, রাতের বেলায় কোনও জরুরি ক্ষেত্রে যাতায়াতের জন্য আগামী ১৯ দিন ব্যবহার করা যাবে না মা উড়ালপুল। খবর, চিনা মাঞ্জার দাপট রুখতে মা উড়ালপুলের দু’দিকে লোহার জাল লাগানোর জন্য কেএমডি’র (KMDA) কাছে প্রস্তাব দিয়েছিল কলকাতা পুলিশ। আর তাতেই মেলে সবুজ সংকেত।

তাই সংস্করণের জন্যই কার্যত বন্ধ থাকবে উড়ালপুল।এই সময়ে উড়ালপুল ব্যবহারকারীরা ভুল করে যাতে উড়ালপুলে উঠে না পড়েন সে কারণে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ‘ওয়ার্ক ইন প্রোগ্রেস’ বোর্ড লাগানোর কাজ চলছে।

উল্লেখ্য, এর আগে মা উড়ালপুলের ৯০০ মিটার পর্যন্ত প্রায় ২০ লক্ষ টাকা খরচ করে লোহার জাল লাগানো হয়েছিল। তবে ওই ন'শো মিটারে কোনও দুর্ঘটনা না ঘটলেও, অন্য প্রান্তে চিনা মাঞ্জার কারণে আহত হচ্ছেন অনেকেই। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্কারের। বলাবাহুল্য, ইএম বাইপাসকে পার্ক সার্কাস সেভেন পয়েন্টের সঙ্গে যুক্ত করে মা উড়ালপুল। প্রায় আট কিলোমিটার লম্বা এই ফ্লাইওভারের জন্য, অতি দ্রুত গন্তব্যে পৌঁছতে পারেন নিত্যযাত্রীরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata