২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

আমজনতার মাথায় হাত! রান্নার গ্যাসের দাম হাজারের গণ্ডি পার

কলকাতায় কতটা দাম বাড়ল, জেনে নিন বিস্তারিত
LPG Gas cylinder Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৭ মে ২০২২
শেষ আপডেট: ৭ মে ২০২২ ৮:৩৯

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। সাধারণ মানুষের হেঁশেল ঠেলতে ওষ্ঠাগত প্রাণ। শুক্রবার রাত থেকেই রান্নার গ্যাসের দাম বাড়ল অন্তত ৫০ টাকা। তারফলে ১৪.২ কেজির সিলিন্ডার এবার কলকাতায় বিকোবে ১০২৬ টাকায়।

করোনার সময় থেকেই দেশের মূল্যবৃদ্ধি লাগামছাড়া। অপরদিকে রাশিয়া-ইউক্রেন সংকটের মাঝে তেলের দাম বেড়েছে হু হু করে। আর তার প্রভাব পড়েছে হেঁশেলেও। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশছোঁয়া। শাক-সব্জি, কাঁচা বাজার, মাছ-মাংসের দাম বেলাগাম। পেট্রোপণ্যের দাম বাড়ার ফলে তার প্রভাব সরাসরি পড়তে শুরু করেছে বাজারেও। এর মধ্যেই দুঃসংবাদ আচমকাই ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের মূল্য।

দিন কয়েক আগেই বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছিল প্রায় ১০০ টাকা। এবার বাড়ল ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম। মাস পয়লা বাড়ার সম্ভাবনা থাকলেও তখন বাড়েনি, এবার সেই পথেই হাঁটল। এমনিতেই ওষুধ, জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, লাগামছাড়া মূল্যবৃদ্ধির ফলে আমজনতার নাভিশ্বাস অবস্থা।

এমন মূল্যবৃদ্ধির কারণ কী? রাশিয়া ইউক্রেন সংকটের মধ্যেই বেড়েছে জ্বালানির মূল্য। তার খেসারত চোকাতে হবে আমজনতাকে। উল্লেখ্য, গত বছরে পরপর বেশ কয়েকবার গ্যাসের দাম বেড়েছে আকাশছোঁয়া। যার জেরে আমজনতার নাভিশ্বাস অবস্থা। কারণ গ্যাসের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে অন্যান্য দ্রব্যের দাম বাড়তে শুরু করে। তবে ফের বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় বেসামাল সাধারণ মানুষ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata