৯ নভেম্বর, ২০২৬
কলকাতা

লিচু খেতে গিয়ে শ্বাসনালীতে আটকে গেল বীজ, অস্ত্রোপচার করে নজির গড়ল হাসপাতাল

কথা বলতে গিয়েই লিচুর বীজ গলায় ঢুকে শ্বাসনালীতে আটকে যায়
Doctor operation theatre hospital Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৯ মে ২০২২
শেষ আপডেট: ২৯ মে ২০২২ ১৯:০৫

ফোনে কথা বলতে বলতে লিচু খাচ্ছিলেন ব্যবসায়ী উত্তম রায়। হঠাৎই লিচু খেতে গিয়ে শ্বাসনালীতে আটকে যায় বীজ। শেষে প্রবল যন্ত্রণা নিয়ে হাসপাতালে পৌঁছন ধানবাদের বাসিন্দা উত্তম রায়। চিকিৎসকদের পরামর্শে জটিল অস্ত্রোপচার করে সেই বীজ বার করে কলকাতার এক বেসরকারি হাসপাতাল।

পরিবার সূত্রে খবর, ফোনে কথা বলতে বলতে নিজের অফিসে বসে লিচু খাচ্ছিলেন উত্তম রায়। কথা বলতে গিয়েই লিচুর বীজ গলায় ঢুকে শ্বাসনালীতে আটকে যায়। তার পরই শুরু হয় শ্বাসকষ্ট। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, শ্বাসনালীর আরও ভিতরে চলে যায় লিচুর বীজ।

চিকিৎসকরা স্ক্যান করে দেখেন বীজটি খুব বিপজ্জনক ভাবে আটকে রয়েছে। তাঁরা জানান, ‘রিজিড ব্রঙ্কোস্কপি’ করা প্রয়োজন। তবে ওই হাসপাতালে পরিকাঠামো না থাকায়, নিয়ে যাওয়া হয় অন্য হাসপাতালে। দু’টি হাসপাতালে ঘুরেও কোনও সুরাহা না হওয়ায় রাতেই কলকাতার ফুলবাগানে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় ওই ব্যবসায়ীকে। এরপর অস্ত্রোপচার করে বের করা হয় বীজ। আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro