১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

ম্যানহোল ইস্যুতে তৎপর লালবাজার! কোথায় কোথায় খোলা ঢাকনা? জারি তল্লাশি

ম্যানহোলের ঢাকনা তুলে ফেলা বা চুরি রুখতে, ম্যানহোলগুলির আশপাশে বসবে সিসিটিভি
lalbazar police station Bengali News
লালবাজার পুলিশ @kolkatapolice.gov.in
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২১ ১১:২৭

দমদম (Dumdum) সেভেন ট্যাঙ্কের কাছে খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু হয়েছিল এক অটোচালকের। এরপরেই শোরগোল ওঠে পুর কর্তৃপক্ষের অবহেলা নিয়ে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। ঘটনার নিন্দা জানিয়ে পুর প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, যে ঘটনা ঘটে গিয়েছে তা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। কার দায়, কে দোষী, কীসের অবহেলা, তা নিয়ে এখন কোলাহল না করে, ভবিষ্যতে যেন এহেন ঘটনার সম্মুখীন না হতে হয়, সে ব্যাপারে নজরদারি চালাতে হবে। আরও সচেতন হতে হবে।

এরপরেই এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে, এবার কলকাতায় ম্যানহোলগুলির অবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিল লালবাজার (Lalbazar)।

শহরে কতগুলি খোলা ম্যানহোল রয়েছে, কতগুলির অবস্থা আশঙ্কাজনক, তা নিয়ে তৈরি হচ্ছে একটি পরিসংখ্যান। এমন ম্যানহোলগুলি শীঘ্রই শনাক্ত করার জন্য একটি নির্দেশিকা ইতিমধ্যেই কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে প্রত্যেকটি থানা ও ট্রাফিক গার্ডের হাতে এসে পৌঁছে গিয়েছে।

একইসঙ্গে কলকাতা পুরসভাকেও (KMC) থানাগুলির পক্ষ থেকে খোলা ম্যানহোলের তথ্য জানানো হচ্ছে। সংবাদমাধ্যমকে এ বিষয়ে এক পুলিশ আধিকারিক জানান, শহরের ম্যানহোলগুলির ঢাকনা অধিকাংশই সিমেন্টের। লোহারও আছে। তবে সিমেন্টের ঢাকনা তাড়াতাড়ি ভেঙে যায়। আর লোহার ঢাকনা চুরি হয়ে যায়। তারপর সেগুলি কেজিদরে বিক্রি হয়। কয়েক মাস আগেই বহু লোহার ঢাকনা বাজেয়াপ্ত করেছিল পুলিশ।

নির্দেশ অনুযায়ী খোলা ম্যানহোল খুঁজে, রিপোর্ট পাঠানো হবে লালবাজারে। এরপরেই বসানো হবে নতুন ঢাকনা। সঙ্গে ম্যানহোলের ঢাকনা তুলে ফেলা বা চুরি রুখতে, ম্যানহোলগুলির আশপাশে সিসিটিভি বসানোর ব্যাপারেও নেওয়া হতে পারে সিদ্ধান্ত।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata