৮ নভেম্বর, ২০২৬
কলকাতা

আধার সংক্রান্ত সমস্যা মেটাতে কলকাতায় চালু স্থায়ী আধার সেবা কেন্দ্র, উদ্বোধনে ফিরহাদ হাকিম

স্বাস্থ্যসাথী সংক্রান্ত পরিষেবাও পাওয়া যাবে এই কেন্দ্রে
Voter aadhar Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২১
শেষ আপডেট: ২৫ আগস্ট ২০২১ ২১:৪৫

আধার কার্ড বিষয়ক নানা সমস্যার সমাধান করতে কলকাতা কর্পোরেশনের পাশেই চালু হল স্থায়ী আধার সেবা কেন্দ্র। বুধবার ধর্মতলায় রক্সি বিল্ডিংয়ে সূচনা হয় এই পরিষেবার। উদ্বোধন করেন রাজ্যের পরিবহন এবং আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম।

তবে এখানে কেবলমাত্র আধারের স্থায়ী পরিষেবাই নয়, পাওয়া যাবে রাজ্যের প্রকল্প স্বাস্থ্যসাথী সংক্রান্ত স্থায়ী পরিষেবাও। আধার কার্ড বা স্বাস্থ্যসাথী, যেকোনো বিষয়েই উপভোক্তার কোনও সমস্যা সৃষ্টি হলে তার সমাধান দেবে এই কেন্দ্র। কেবলমাত্র কলকাতাই নয়, রাজ্যের যেকোনো জায়গা থেকেই যেকোনো নাগরিক সুবিধা নিতে পারবেন এই স্থায়ী কেন্দ্রের। নতুন আধার কার্ড করানোর পাশাপাশি আধার কার্ড সংশোধনের ক্ষেত্রেও পরিষেবা পাওয়া যাবে এখান থেকে।

বর্তমানে আধার কার্ডের মাহাত্য অসীম। কেবলমাত্র নাগরিকত্বের প্রমাণই নয়, যেকোনো সরকারী প্রকল্পের সুবিধা পেতে গেলেই এখন সর্বাগ্রে প্রয়োজন আধার কার্ড। তাছাড়াও আয়কর জমা দেওয়ার ক্ষেত্রেও এখন প্রয়োজন হয় আধার কার্ডের। ওয়ান নেশন, ওয়ান রেশন –এর সুবিধা পেতে গেলেও আধার কার্ড থাকা বাধ্যতামূলক। এহেন পরিস্থিতিতে রাজ্যবাসীকে আধার কার্ড সংক্রান্ত বিষয়ে সঠিক দিশা দেখানোর জন্য রাজ্য সরকারের এরকম প্রয়াস তারিফযোগ্য।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata