১৩ নভেম্বর, ২০২৬
কলকাতা

১০০ টাকার জাল নোট তৈরির কারখানা কলকাতায়! পুলিশের জালে ৩

আইএসআই যোগ সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেনা গোয়েন্দা বিভাগ
100 rupee note Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২১
শেষ আপডেট: ২৬ আগস্ট ২০২১ ৮:০৬

এবার জাল একশো টাকার নোট তৈরির কারখানার হদিশ মিললো খোদ কলকাতার বুকে। শুল্ক দফতরের থেকে খবর এসেছিল একশো টাকার জাল নোটে ভরে যাচ্ছে শহরতলি। সেই সূত্রেই জোরকদমে তল্লাশি চালায় বেনিয়াপুকুর থানার পুলিশ ও কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এবং হদিস মেলে জাল নোট চক্রের। সামির খান, মহম্মদ তাইজান আহমেদ ও মাজিদ হুসেন নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আসল নোটের কাগজেই অত্যন্ত ঘরোয়া উপায়ে তৈরি হচ্ছে এই নোট। তবে আসল নোটের কাগজ কীকরে এই চক্রের হাতে এল, সেটিই বড় প্রশ্ন। তাই এর পেছনে আইএসই যোগ থাকার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিতে নারাজ গোয়েন্দা বিভাগ।

বেনিয়াপুকুরের গোপন ডেরায় তল্লাশি চালিয়ে সামির খানের বাড়ি থেকে উদ্ধার হয় ৪৩৬টি একশো টাকার জাল নোট। সামিরকে জেরা করে জানা যায় তাইজান আহমেদের নাম। তিলজলা থেকে গ্রেফতার হয় তাইজান। তাইজানের বাড়ি থেকে পাওয়া যায় কম্পিউটার, আধুনিক স্ক্যানার ও উন্নতমানের প্রিন্টার। সেখানেই হাতেনাতে প্রমাণ পাওয়া যায় নোটের কাগজ প্রিন্টারে দিয়ে একশো টাকার নোট স্ক্যান করা হয় কম্পিউটারে। স্ক্যান করার পর প্রিন্টেড কপিগুলো ১০০ টাকার নোটের সাইজ মতো কেটে বানানো হয় জাল নোট। এই দুই অভিযুক্তকে শিয়ালদহ আদালতে তোলা হয় এবং আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে তাদের।

টাকা ছাপানোর জন্য নিদিষ্ট যে কাগজ তা আসে বিদেশ থেকে। ভারত ও পাকিস্তান দুই দেশের সরকারই একই জায়গা থেকে কাগজ সংগ্রহ করে। তাই পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর মদতে তাদের হাতে টাকা আসছে কিনা, সেই আশঙ্কাও করছেন গোয়েন্দারা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata