১২ নভেম্বর, ২০২৬
কলকাতা

রং খেলার পর স্নান করতে যেতেই বিপত্তি, জলে ডুবে মৃত্যু হল দুই কিশোর সহ এক যুবকের

পুলিশের অনুমান, সাঁতার না জেনেই স্নান করতে নেমেছিলেন তারা
dead body Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ মার্চ ২০২২
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২২ ২১:২১

দোলের দিনে শেষ হচ্ছে না একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা। খুন, রহস্য মৃত্যুর পর এবার জলে ডুবে মৃত্যু হল দুই কিশোর সহ এক তরুণের। সূত্রের খবর, রং খেলার পর আনন্দে আত্মহারা ছিল সকলে। রং খেলা শেষ হতে, স্নান করতে চেতলার রাখালদাস আড্ডি রোডের পুকুরে যায় বছর ১৭-এর এক কিশোর। তবে হঠাৎই তলিয়ে যায় সে। রীতিমতোন হতভম্ব হয়ে ওই কিশোরের বাকি বন্ধুরা আশেপাশের লোকজনকে ডাকে। সকলের তৎপরতায় ওই কিশোরকে উদ্ধার করা হলেও অচেতন অবস্থায় এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

অন্যদিকে, দক্ষিণ কলকাতার ব্রহ্মপুর এলাকার একটি পুকুরে স্নান করতে গিয়ে মৃত্যু হয়েছে ১৪ বছরের কিশোর সাগ্নিক কর্মকারের। একই ছবি তার ক্ষেত্রেও। পুকুর থেকে তাকে উদ্ধার করে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাঁশদ্রোনি থানার পুলিশ। অষ্টম শ্রেণির ছাত্র সাগ্নিক। শোকের ছায়া ব্রহ্মপুর এলাকায়।

জলে ডুবে আজ একইভাবে মৃত্যু হয়েছে অভ্রনীল পাত্রের। তার বয়স ১৮ বছর। আজ দুপুরে উত্তর কলকাতার গঙ্গার বাগবাজার ঘাটের কাছে বটতলা ঘাটে দোল খেলার পর স্নান করতে নেমেছিলেন অভ্রনীল। হঠাৎই গঙ্গার স্রোতে তিনি তলিয়ে যেতে থাকেন। গঙ্গায় থাকা নৌকার মাঝিদের তৎপরতায় তাঁকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় তাকে।

শহরের বুকে ঘটে যাওয়া এই তিন ঘটনাকে নিয়েই পুলিশের অনুমান, সাঁতার না জেনেই স্নান করতে নেমেছিলেন তারা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body