৮ নভেম্বর, ২০২৬
কলকাতা

চোর সন্দেহে পিটিয়ে খুন কলকাতায়, অকালে মৃত্যু হল ৩২ বছর বয়সী যুবকের

নৃশংস এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে
blood sharp knife crime Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ৮ এপ্রিল ২০২২ ২১:১৪

চোর সন্দেহের বশে পিটিয়ে খুন কলকাতার নারকেলডাঙায়। খালের পাশ থেকে উদ্ধার হয়েছে ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ। ওই যুবকের দেহে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। নিহতের মা নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করেন। আর সেই ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। উদ্ধার হয় দেহ। ময়নাতদন্তেও মিলেছে সেই প্রমাণ। রিপোর্ট বলছে, খুনের আগে প্রচণ্ড মারধরের প্রমাণ মিলেছে। নৃশংস এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে।

ঠিক কী হয়েছিল? সূত্রের খবর, নিহত বছর বত্রিশের ওই যুবকের মায়ের মোবাইলে ফোন আসে। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তাঁকে জানান, মোবাইল এবং টাকার ব্যাগ চুরি গিয়েছে। আর সেটি তাঁর ছেলে চুরি করেছে। ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পেরে, ভয়াবহ কিছু আঁচ করতে পারেন নিহতের মা। সোজা যান পুলিশের কাছে। গোটা ঘটনাটি খুলে বলেন। এরপরেই তদন্তে নামে পুলিশ। উদ্ধার হয় ওই যুবকের দেহ। দেহটি উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ময়নাতদন্ত হয় তাঁর। ময়নাতদন্ত রিপোর্টে মিলেছে মারধরের প্রমাণ। ফোন নম্বর ট্রাক করে গ্রেফতার করা হয় তিনজনকে।

ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩৪ এবং ২০১ ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের জেরা করে আরও তথ্য সামনে আসবে বলেই আশা করছেন তদন্তকারীরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body