১২ নভেম্বর, ২০২৬
কলকাতা

দ্রুত কার্ড সংশোধন কিংবা নয়া স্বাস্থ্যসাথী কার্ড করতে উদ্যোগী কলকাতা পুরসভা

আগামী ২০ আগস্ট থেকে স্বাস্থ্যসাথী কার্ড তৈরির প্রক্রিয়া শুরু হবে
swastha sathi card CM Mamata Banerjee Bengali News
- twitter
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২১
শেষ আপডেট: ১৫ আগস্ট ২০২১ ১২:৪৬

একুশের নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee, CM) স্বপ্নের যে প্রকল্পের সাহায্য পেয়েছিল জনগণ, তা হল স্বাস্থ্যসাথী। তবে তা নিয়েও চলেছে বিস্তর জলঘোলা। অভিযোগও উঠেছিল বহু। তবে এবার স্বাস্থ্যসাথী প্রকল্প প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে এবং কোনও সমস্যা থাকলে তার সমাধান করতে উদ্যোগ নিল কলকাতা পুরসভা। এদিন পুরসভার মুখ্যপ্রশাসক ও পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, এবার কলকাতায় সারা বছর স্বাস্থ্যসাথী কার্ড তৈরির পরিষেবা চালু করা হয়েছে। এর ফলে বঞ্চিত হবেন না কেউ। আগামী ২০ আগস্ট থেকে পুরভবনের সামনে রক্সি সিনেমা হলের দোতলায় এই কেন্দ্র দু’টি চালু হয়ে যাবে বলে জানিয়েছেন পুরসভার মুখ্যপ্রশাসক ও পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।

সূত্রের খবর, রক্সির দোতলায় যেখানে বার কাম রেস্তরাঁ ছিল, সেখানেই এখন আধারের পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ডও তৈরি করা যাবে। সপ্তাহে ছয়দিন ওই দু’টি কার্ডই এখানে তৈরি ও সংশোধনের কাজে সাহায্য করবেন পুরকর্মীরা। সর্বত্র সরকারের পরিষেবা পৌঁছে দিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, "মুখ্যমন্ত্রীর ঘোষণা মেনে শুরু হওয়া ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে স্বাস্থ্যসাথীর আবেদন যেমন নেওয়া হচ্ছে সেটা চলবে। আর সারাবছরই কার্ড তৈরি বা সংশোধনের কাজও হবে। অনেকের নামের বানান ভুল বা ঠিকানা ভুল হয়েছে, তাঁদের কার্ডও এখানে সংশোধন করা হবে।" তাই আগামী ২০ আগস্ট থেকে স্বাস্থ্যসাথী কার্ড তৈরির অফিসটি কার্যত স্থানান্তরিত হয়ে আরও নতুন আকারে রক্সিতে শুরু হচ্ছে বলে পুরকর্তারা জানিয়েছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata