১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

কলকাতা পুরসভা 'দেউলিয়া', টুইটে তোপ দাগলেন তথাগত রায়

এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারের লক্ষ্মী ভান্ডারের মতো বিভিন্ন প্রকল্পের দিকে আঙুল তুলেছেন বিজেপির নেতা
tathagata roy Bengali News
তথাগত রায় facebook.com/tathagata2

কলকাতা পুরসভাকে (KMC) 'দেউলিয়া' ঘোষণা করলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় (Tathagata Roy)। শুক্রবার এক টুইট বার্তায় এমনই তোপ দাগলেন তিনি। পুরসভার এই দৈন্যদশা নিয়ে রীতিমতোই তিনি সরব হয়েছেন। সরাসরি রাজ্য সরকারের লক্ষ্মী ভান্ডারের মতো প্রকল্প এবং বিভিন্ন ভাতার দিকে আঙুল তুলেছেন বিজেপির নেতা।

উল্লেখ্য, গতকাল কলকাতা পুরসভার তরফে একটি নোটিশের কথা প্রকাশ্যে আসে। যেখানে বলা হয়েছে সেপ্টেম্বর ২০২১-এর পর যাঁরা অবসর নিয়েছেন, তাঁদের পেনশন দেওয়া সম্ভব হচ্ছে না। তার কারণ হিসেবে 'অর্থসঙ্কট'-কেই কাঠগোড়ায় তোলা হয়েছিল। এর পরেই রাজ্য রাজনীতিতে চাপানউতোর তৈরি হয়। কয়েক শো অবসর প্রাপ্ত কর্মীর ফাইল আটকে আছে বলেও খবর। সকাল সন্ধে পুরসভার অফিসে হত্যে দিয়েও মিলছে না এই সমস্যার সমাধান। পুরসভার মেয়র হিসেবে শপথ নেওয়ার সময় ফিরহাদ হাকিম বলেছিলেন, বর্তমানে পুরসভার উপর প্রায় ৭০০ কোটি টাকার ঋণের বোঝা। এই পরিস্থিতিতে পুরসভা চালানো রীতিমতোই চ্যালেঞ্জ। আর এই অবস্থায় গতকালের ঘটনায় রীতিমতোই শোরগোল পড়ে গেছে।

পুরসভার এই খবর বাইরে আসতেই বিরোধীরা ঝাঁপিয়ে পড়েছে। পুরসভার 'দৈন্য' দশা নিয়ে সরব হয়েছেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। তিনি বলেছেন, "আমি আশঙ্কা করছি এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতি রাজ্য সরকারেরও তৈরি হবে। যে হারে দান খয়রাত চলছে এটা প্রত্যাশিত।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena