১২ নভেম্বর, ২০২৬
কলকাতা

জাল শংসাপত্র বানিয়ে দেওয়ার অভিযোগ পুরকর্মীদের বিরুদ্ধে, তদন্তে নিউমার্কেট থানার পুলিশ

জন্ম-মৃত্যুর জাল শংসাপত্র বানিয়ে দেওয়ার অভিযোগ উঠল খোদ কলকাতা পুরসভার ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে
kolkata municipality Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ১৪:১৩

গুরুতর অভিযোগ কলকাতা পুরসভার (Kolkata Municipality Corporation) বিরুদ্ধে। ফের শহর কলকাতায় উঁকি দিচ্ছে জন্ম-মৃত্যুর জাল শংসাপত্র। এবার জন্ম-মৃত্যুর জাল শংসাপত্র বানিয়ে দেওয়ার অভিযোগ উঠল খোদ কলকাতা পুরসভার ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে। ইতিমধ্যেই থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ। তদন্তে নেমেছে নিউমার্কেট থানার পুলিশ। সূত্রের খবর, পুরসভার যে তিনজন ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে ভুয়ো শংসাপত্র তৈরি করে দেওয়ার অভিযোগ উঠেছে, তাদের মধ্যে একজন পুরভবনে কর্মরত, এবং বাকি দু'জন পুরস্বাস্থ্য বিভাগের কর্মী।

প্রসঙ্গত, ২০১৩ সালে পুরসভার জন্ম ও মৃত্যুর শংসাপত্র নিয়ে দালালচক্রের বাড়বাড়ন্ত শুরু হয়েছিল শহর কলকাতায়। তবে প্রশাসনের তৎপরতায় বন্ধ করা হয়েছিল সেই দালালচক্র। তবে হঠাৎই ভেরিফিকেশনের কাজে পুলিশের হাতে এসেছে তিনটি জাল বার্থ সার্টিফিকেট। আর তাতেই সন্দেহ হতে, খোঁজ মেলে দালালচক্রের। কাজেই প্রশ্ন উঠছে পুনরায় দালাল চক্র সক্রিয় হচ্ছে কিনা। মনে করা হচ্ছে, অভিযুক্তরা অনেককেই টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট তৈরি করে দিয়েছেন। আপাতত অভিযুক্ত তিন পুরসভার কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেই সূত্রের খবর।

যদিও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। তবে দ্রুতই এ নিয়ে অভিযুক্ত ডাটা এন্ট্রি অপারেটরদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body