২৩ নভেম্বর, ২০২৬
কলকাতা

"বাংলা মিডিয়াম" আবহে সংসদে বাংলা সাইনবোর্ড নিয়ে সরব তৃণমূল সাংসদ

কলকাতার মেট্রো রেল স্টেশনগুলিতে বাংলা সাইনবোর্ড রাখা হোক, দাবি তৃণমূল সাংসদের
Kolkata metro Bengali News
কলকাতা মেট্রো ~Facebook
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৫ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ৫ এপ্রিল ২০২২ ২০:০২

"বাংলা মিডিয়ামে পড়া কোনও ছাত্র কী ইন্টারভিউ ক্রাক করতে পারবে? ভালো কর্পোরেট হাউসে কাজ পাবে? আমার তো মনে হয়, পাবে না।" ঠিক এমনই একটি কথা হিল্লোল তুলেছে গোটা রাজ্যে। সরব হয়েছেন অধিকাংশ মানুষ। বর্তমানে "বাংলা মিডিয়াম"-এর ইস্যুকে কেন্দ্র করে সরগরম সোশ্যাল মিডিয়া। এই আবহেই মেট্রো স্টেশনে বাংলা সাইনবোর্ড রাখার প্রস্তাব পেশ হল সংসদে। এদিন মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের কাছে এক প্রস্তাবে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, কলকাতায় ভবিষ্যতে যে মেট্রো রেল স্টেশনগুলি তৈরি হবে, সেগুলির বাংলা সাইনবোর্ড রাখা হোক।

তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের কথায়, "সম্প্রতি লন্ডন টিউব রেল অথোরিটি তাদের হোয়াইট চ্যাপেল স্টেশনের সাইনবোর্ড লাগিয়েছে বাংলায়। ইংরেজি সাইনবোর্ড আছে, তবে তার পাশাপাশি বাংলা সাইনবোর্ডও লাগিয়েছ। কারণ, ওই এলাকায় অনেক বাংলাভাষী মানুষ থাকেন। এটা যে শুধুমাত্র বাংলা ভাষার গৌরবে স্বীকৃতি দেওয়া, তাই নয়, এক হাজার বছরের পুরানো এই ভারতীয় ভাষা, তার মর্যাদা ও আন্তর্জাতিক স্বীকৃতি প্রমাণিত হয় এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে।"

তিনি আরও বলেন, "আমাদের রাজ্যে অনেক কেন্দ্রীয় সংস্থা রয়েছে, যেখানে ইংরেজিতে ও হিন্দিতে সাইনবোর্ড রয়েছে। আমাদের তাতে আপত্তি নেই। কিন্তু তার পাশাপাশি বাংলাতেও সাইনবোর্ড রাখা হোক এবং ভবিষ্যতে যে মেট্রো রেল স্টেশনগুলি আসছে, সেগুলিতেও যাতে হিন্দি বা ইংরেজির পাশাপাশি, বাংলা নামের সাইনবোর্ড থাকে, সেই অনুরোধ করছি।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata