২৩ নভেম্বর, ২০২৬
কলকাতা

কালীঘাট মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, অফিস টাইমে ব্যাহত মেট্রো চলাচল

সোমবার গিরীশ পার্ক মেট্রো স্টেশনের পর এবার কালীঘাট, একই সপ্তাহে পরপর দু'টি আত্মহত্যার ঘটনা
Kolkata metro Bengali News
কলকাতা মেট্রো ~Facebook
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৫ জুলাই ২০২২
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২২ ১১:৫৪

শুক্রবার অফিস টাইমে ফের ব্যাহত মেট্রো পরিষেবা। মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন সেই ব্যক্তি। ফলে ব্যাহত হয় ডাউনলাইনে মেট্রো পরিষেবা। পুলিশ সেই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করছেন। পরিস্থিতি সামাল দিতে ময়দান স্টেশন থেকে মেট্রো চালানো হচ্ছে। শহরের ব্যস্ত সময়ে ফের ঝক্কির শিকার সাধারণ মানুষ।

উল্লেখ্য, চলতি সপ্তাহের সোমবার গিরীশ পার্ক মেট্রো স্টেশনে একই ঘটনা ঘটেছিল। দুপুর নাগাদ কবি সুভাষগামী ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছিলেন বছর ৫৫-র এক মহিলা। তাঁকে উদ্ধার করে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল, যদিও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। একই সপ্তাহে পৃথক দু'টি ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য।

মেট্রো রেলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনার কথা প্রায়শই শোনা যায়। বারবার বহু সচেতনতামূলক প্রচার, কর্মসূচি করেও আটকানো সম্ভব হচ্ছে না। একই সপ্তাহে পরপর দু'টি ঘটনা তার জলজ্যান্ত উদাহরণ। এখনও সেই ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata