২৩ নভেম্বর, ২০২৬
কলকাতা

Kolkata Metro: স্টেশনে মেট্রো এসে থামল কিন্তু খুলল না কোন দরজাই, পরের স্টেশনে যাত্রী বিক্ষোভ

যাত্রীদের অভিযোগ চালক কি মদ্যপ ছিলেন নাকি ইচ্ছাকৃত গাফিলতি? খতিয়ে দেখছে মেট্রো রেল কর্তৃপক্ষ
Kolkata metro Bengali News
কলকাতা মেট্রো ~Facebook
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩ আগস্ট ২০২২
শেষ আপডেট: ৩ আগস্ট ২০২২ ৯:১০

কলকাতা মেট্রোর (Kolkata Metro) ইতিহাসে শেষ কবে এমন অঘটন ঘটেছিল, মনে করতে পারছেন না কেউই। স্টেশনে মেট্রো এসে দাঁড়াল, নির্ধারিত সময় পরে চলেও গেল কিন্তু দরজা খুলল না। না, একটা-দু'টো দরজা নয়, গোটা মেট্রোর কোন দরজাই খুলল না। নির্ধারিত সময় পরে পরের স্টেশনের জন্য বেরিয়ে গেল মেট্রো। এমনই অভিনব ঘটনা ঘটল কলকাতা মেট্রোতে।

মঙ্গলবার সন্ধ্যায় নোয়াপাড়া মেট্রো স্টেশনে এমনই অভিনব ঘটনার সাক্ষী থাকল অসংখ্য যাত্রী। ঠিক কী ঘটেছিল? যাত্রীদের একাংশ সূত্রে খবর, এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো নোয়াপাড়া স্টেশনে পৌঁছায়। যাত্রীদের একাংশ নামার জন্য প্রস্তুত। স্টেশনে ট্রেন থামে, তবে মেট্রোর কোন দরজাই খোলে নি। সময় অতিক্রান্ত হতেই ট্রেন ছেড়ে চলে যায়। পরের স্টেশন বরানগরে ট্রেনের দরজা নিয়ম মতোই খোলে।

ঠিক তখনই যাত্রীদের একাংশ নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মেট্রো চালক কি মদ্যপ ছিলেন, এমন অভিযোগ তুলেছেন একাংশ। বিক্ষোভের জেরে মেট্রো চলাচল সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায়। গোলমালের বার্তা সমস্ত মেট্রো স্টেশনে পৌঁছে যায়। পরে যাত্রীদের নোয়াপাড়া মেট্রো স্টেশনে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে বিক্ষোভ থেমে যায়।

একাংশ প্রশ্ন তুলেছেন এমন ঘটনার কারণ কি? কোন যান্ত্রিক গোলযোগ নাকি স্রেফ গাফিলতি, খতিয়ে দেখছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ঘটনার প্রকৃত ত্রুটি জানতে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata