১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

Child Harassment: রোজ বাড়িতে ডেকে চলত শিশুটির যৌননিগ্রহ, খোদ কলকাতায় গ্রেফতার প্রতিবেশী

একবালপুরে বছর আটেকের এক শিশুকে যৌননিগ্রহের অভিযোগ, গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে
Girl child harassment Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ৯:১৩

প্রতিবেশী, তা-ও আবার দীর্ঘদিনের পরিচিত। নিজের কন্যাকে সময়ে অসময়ে সেই প্রতিবেশীর বাড়িতে পাঠাতে কুন্ঠাবোধ করেননি মা। ছোট বছর আটেকের মেয়েটি কখনও খেলতে গেছে, আবার কখনও গল্প করতে। ইদানিং সে আর যেতে চায় না। মা কিছু জিজ্ঞেস করলে চুপ করে থাকে। প্রাণচঞ্চল ছটফটে মেয়েটি আচমকাই যেন থমকে গেছে!

না, আর জেলা নয়, এবার খোদ কলকাতাতেই (Kolkata) উঠল তেমনই যৌননিগ্রহের অভিযোগ। ঘটনাটি একবালপুর এলাকার। সেখানেই এক বছর আটেকের শিশু কন্যাকে যৌননিগ্রহের অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়েই পুলিশ গ্রেফতার করেছে প্রমোদ পাসোয়ান নামের এক ব্যক্তিকে। গতকাল রাতেই সেই শিশু কন্যার মা গোটা বিষয়টি বুঝতে পেরে থানায় অভিযোগ দায়ের করেন। আর তার প্রেক্ষিতে তৎক্ষণাৎ পুলিশ সেই অভিযুক্তকে গ্রেফতার করেছে।

ঠিক কী ঘটেছিল? সূত্রের খবর, ধৃত প্রমোদ পাসোয়ানের বাড়িতে শিশু কন্যাটির দীর্ঘদিনের যাতায়াত ছিল। সময় সুযোগ পেলেই সে নিজের ঘরের মতোই সেখানে সে মজা করত। ইদানিং সে আর যেতে চাইত না। শিশুটির মা প্রথমে কোন গুরুত্ব দেননি, পরে তিনি ঘটনা আঁচ করে নিজের মেয়েকে জিজ্ঞেস করেন। এরপর কান্নাভেজা চোখে মেয়েটি সব বলে দেয়।

পরিবারের তরফে বলা হয়েছে, শিশুটি সেই বাড়িতে গেলেই ধৃত প্রমোদ পাসোয়ান তাকে নিজের ঘরে ডেকে নিত। তারপর তার যৌনাঙ্গ স্পর্শ করত বলে অভিযোগ। অল্প দিনের ঘটনা নয়, এই কাজ নাকি প্রমোদ পাসোয়ান দিনের পর দিন করত। শিশুটিকে ভয় দেখিয়ে এতদিন দাপিয়ে রাখত, তাই শিশুটি ভয়ে কিছুই বলতে পারেনি। তবে মায়ের অভিযোগে গতকাল রাতেই গ্রেফতার করা হয়েছে প্রমোদ পাসোয়ানকে। মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য তাকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছিল।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata