১৭ নভেম্বর, ২০২৬
কলকাতা

বাজারের ভিড় নিয়ন্ত্রণ করতে নয়া পরামর্শ কলকাতা পুরসভার

বাজারে যদি ৫০ জন বিক্রেতা থাকে, তাহলে ৫০ জন ক্রেতাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে
Street market in India Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ৭ জানুয়ারি ২০২২ ১২:১৯

করোনার (Coronavirus) লাগামছাড়া সংক্রমণ রুখতে এবার নয়া নিয়ম কলকাতা পুরসভার (Kolkata Municipality)। শহরতলির সমস্ত বাজার বন্ধ না করে, ভিড় নিয়ন্ত্রণ করতে মরিয়া প্রশাসন। আর সে কারণেই কলকাতার পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানালেন, "এবার থেকে বাজারে যতজন বিক্রেতা থাকবে, তত জন ক্রেতাকে বাজারে প্রবেশের অনুমতি দেওয়া হবে।" ইতিমধ্যেই দ্রুত এই নিয়ম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতার পুলিশ কমিশনারকে।

উল্লেখ্য, কিছুদিন আগে রাজপুর সোনারপুর পুরসভা এলাকায় সব বাজার বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন। তবে এবার করোনা নিয়ন্ত্রণে কলকাতার বাজারগুলিতে নয়া নিয়ম চালু করতে চলেছে কলকাতা পুরনিগম। সূত্রের খবর, এদিন ফিরহাদ হাকিমের সঙ্গে রাজ্যের মুখ্যসচিবের বেশ কিছুক্ষণ বৈঠক হয়। আর তাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কলকাতার প্রতিটি বাজারে একজন ক্রেতা পিছু একজন বিক্রেতা থাকবে। অর্থাৎ বাজারে যদি ৫০ জন বিক্রেতা থাকে, তাহলে ৫০ জন ক্রেতাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

তবে ক'জন ঢুকছে আর ক'জন বাজার থেকে বেরিয়ে যাচ্ছে, এ বিষয় দেখভাল কে করবেন? এর জন্য কী বাড়তি পুলিশ মোতায়েন করা হবে? নাকি আলাদা করে কর্মী নিয়োগের পথে যেতে হবে সরকারকে? এ বিষয়ে কোনও মন্তব্য মেলেনি। যদিও মুখ্যসচিব জেলা প্রশাসনের কর্তাদেরই নির্দেশ দিয়েছেন, বাজারে যেন বিধিনিষেধ মানা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata