১৭ নভেম্বর, ২০২৬
কলকাতা

KMC Election 2021: ভুয়ো ভোটার ধরলেন কংগ্রেস প্রার্থী, বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই চলছে পুরভোট

সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়ল ৯.০৭ শতাংশ, চলছে ভোটগ্রহণ
voter card india Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ ১০:০২

কলকাতা পুরভোট (Kolkata Municipality Election) হতেই সকাল থেকে অভিযোগের পাহাড়। কোথাও বিরোধী দলের এজেন্টদের বসতে বাধা, আবার কোথাও সিসিটিভি ঢেকে রাখার অভিযোগ উঠেছে। সবক্ষেত্রেই অভিযোগের তির শাসকদলের দিকে। যদিও গোটা বিষয়টাই অস্বীকার করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার ভুয়ো ভোটার ধরা পড়ার অভিযোগ উঠল। ঘটনায় তীব্র চাঞ্চল্য।

সকাল সকাল ভোট দিতে ঢুকে পড়েছিলেন একদল ভোটার। স্বাভাবিক নিয়মেই চলছিল সবকিছু। বাস্তবে তাঁরা সেই এলাকার ভোটার নন বলে অভিযোগ উঠেছে। পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক ধরিয়ে দিলেন সেই ভুয়ো ভোটার। যদিও ভুয়ো ভোটার চিহ্নিত হলেও অল্প একটুর জন্য সেই ভুয়ো ভোটারকে পাকড়াও করা সম্ভবপর হয়নি। পুলিশের হাতে তুলে দেওয়ার আগেই ফাঁক গলে বেরিয়ে যায় ভুয়ো ভোটার। বি বা দি বাগ এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এমনকী কংগ্রেসের অভিযোগ এই ভুয়ো ভোটার তৃণমূল কংগ্রেসের। যদিও শাসকদল এই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার পর দুই দলের মধ্যে রীতিমতোই হুলস্থূল কাণ্ড বেঁধে যায়। গোটা ঘটনায় হতবাক শহরবাসী।

এদিকে মেটিয়াবুরুজের ১৩৭ নম্বর ওয়ার্ডের ৬ টি বুথে অবাধে ছাপ্পাভোট দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি। যদিও শাসকদলের তরফে এখনও কোন প্রতিক্রিয়া মেলেনি। উল্টোডাঙার ১৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী বিরতি দত্তকে হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও শাসকদল অভিযোগ অস্বীকার করেছে। ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মিনাদেবী পুরোহিতের পোশাক ছিড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সকাল ৯ টা পর্যন্ত ভোট শতাংশের হার ৯.০৭ শতাংশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata