১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

খাস কলকাতায় উদ্ধার ২২ কোটির মাদক!

উদ্ধার হয়েছে ২ কেজি হেরোইন ও প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট
Drugs addiction Bengali News
প্রতীকী ছবি
shreya-saha
শ্রেয়া সাহা
প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ৩ জানুয়ারি ২০২১ ১৬:০০

ফের মাদক উদ্ধার খাস কলকাতায়। জানা যাচ্ছে, অসম থেকে পাচারের পথে গভীর রাতে খাস কলকাতায় একটি ট্রাক থেকে প্রায় ২২ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার করা হয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই মাদক পাচারকারীর দুই পান্ডাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃত দুইজনের নাম, মাহের আলি ওরফে অ্যান্ডি এবং রবিউল হোসেন ওরফে রবিয়াল। তারা দুজনেই অসমের বাসিন্দা বলেও খবর মিলেছে।

পুলিশ সূত্রে খবর, "অসমের দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ২ কেজি হেরোইন ও প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট।"

এছাড়া ধৃত মাদক পাচারকারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গেছে, বাংলাদেশে পাচার হওয়ার কথা ছিল ওই মাদক।

এসটিএফ সূত্রে খবর, "আন্তর্জাতিক মাদকের বাজারে উদ্ধার হওয়া দু’কেজি হেরোইনের মূল্য প্রায় ১০ কোটি টাকা। ইয়াবা ট্যাবলেটের দাম ১১ কোটি ৬০ লক্ষ টাকার মতো। সব মিলিয়ে মোট মাদকের মূল্য প্রায় ২১ কোটি ৬০ লক্ষ টাকা।"

এই ঘটনার সাথে যুক্ত আধিকারিকরা ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে মূল চক্রের খোঁজে। তবে ধৃত মাদক পাচারকারীদের আরও জিজ্ঞাসাবাদের পর আদালতে পেশ করা হবে বলেই সূত্রে খবর।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata