১২ নভেম্বর, ২০২৬
কলকাতা

কলকাতার রাস্তায় কেজি কেজি মাছ, ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল তরুণী

"দাদা, দুয়ারে মাছ তো?" মন্তব্য নেটিজেনদের
Fish Newtown Bengali News
কত্ত মাছ... facebook.com/piu.mondal.9480
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ১২:২৮

কথায় আছে 'মাছে ভাতে বাঙালি'! তা-ও আবার সেই মাছ যদি ডাঙায় এসে ধরা দেয়, তাহলে তো কথাই নেই। এবার খোদ কলকাতায় নিউটাউনের (Newtown) রাস্তার উপর মাছ উঠল কেজি কেজি। ভাই-বোন মিলে জাল ফেলে ধরলেনও সেই মাছ। আর স্যোসাল মিডিয়ায় দিলেন সেই ভিডিও। আর রাতারাতি ভাইরাল (Viral Video) সেই ভিডিও। মাছের ভিডিও দেখে প্রশংসার বন্যা নেটিজেনদের। অনেকেই আবার মজা করে কমেন্ট দিলেন, "দাদা, দুয়ারে মাছ তো?"

দিন কয়েকের বৃষ্টিতে জল থইথই কলকাতা। উত্তর থেকে দক্ষিণ জুড়ে কেবল জল আর জল। একাধিক জায়গায় গলা পর্যন্ত, আবার হাঁটু পর্যন্ত। জল দুর্ভোগের মধ্যেই হাসি, মজা কুড়োল এই ভিডিও। নেট মাধ্যমে পিউ মন্ডল তো এখন রীতিমতো সেলিব্রেটি। প্রথমে হাত ডুবিয়ে ধরলেন মাছ। পরে বাড়ি থেকে এল জাল। পরিবারের সকলে মিলে অন্তত ১৫ কেজি মাছ। রুই, বড় কাতলা কী নেই সেই তালিকায়। তিনি তাঁর ফেসবুক ওয়ালে নিজেই লিখেছেন, "নিউটাউনের রাস্তা মাছে ভর্তি হয়ে গেছে। প্রচুর লোকজন সন্ধ্যেতেই জাল নিয়ে নেমেছিল। কত কত মাছ ঘুরছে। ১৫ কেজি মাছ ধরেছি।" এরপরেই একটি হাসির ইমোজি। যা দেখে নেটমাধ্যমে প্রশংসার বন্যা। এ ওকে ট্যাগ করে দেখাচ্ছেন, "দেখ, আমাদের অফিসের সামনের অবস্থা।"

বাঙালির স্বভাব মাছ দেখলেই পাগলপ্রায়! আর সকালে ঘুমে থেকে উঠে মাছের কানকো টিপে দরাদরি করে মাছ না কিনলে তো শান্তি নেই। আর সেই মাছ যদি ফ্রি-তে পাওয়া যায়, তাহলে তো কথাই নেই। সেই সঙ্গে নিজের হাতে মাছ ধরা, তা-ও আবার কলকাতার বুকে, এ তো স্বর্গের চাঁদ হাতে পাওয়া! পিউ মন্ডল তাঁর ফেসবুক ওয়ালে বলছেন, রাত ১ টা ৪০ প্রায়। এখন ২ টো বাজে। আমরা মাছ ধরেছি ৪ টে পর্যন্ত। অ্যাক্সিস মল থেকে কারিগরি ভবন চলে গেছি মাছ ধরতে। লাইফে ফার্স্ট টাইম এরকম একটা এক্সপেরিয়েন্স।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata