২৩ নভেম্বর, ২০২৬
কলকাতা

সাতসকালেই মেট্রোয় ঝাঁপ, অফিস টাইমে ব্যাহত পরিষেবা

মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি
Kolkata metro Bengali News
কলকাতা মেট্রো ~Facebook
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২২ ১০:০৫

সাতসকালেই মেট্রোয় (Kolkata Metro) ঝাঁপ দিলেন এক ব্যক্তি। আজ সকালে এসপ্ল্যানেড (Esplanade) মেট্রো স্টেশনে এক ব্যক্তি আচমকাই ঝাঁপ দেন। যার জেরে সাময়িক বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। শেষ পাওয়া খবর অনুযায়ী, জনৈক ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর। যদিও বেশ কিছুক্ষণ মেট্রো পরিষেবা বন্ধ থাকার পর ফের সচল হয়েছে পরিষেবা।

সূত্রের খবর, আজ সকাল পৌনে আটটা নাগাদ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে এই ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, চুপচাপ দাঁড়িয়ে ছিলেন জনৈক ওই ব্যক্তি। স্টেশনে মেট্রো আসতে দেখেই তিনি আচমকাই ঝাঁপ দেন। প্রাথমিক তদন্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার হয়েছে। যদিও ব্যাগের ভেতর থেকে ওই ব্যক্তির কোন পরিচয় জানা যায়নি। ঠিক কী কারণে এই ঘটনা এখনও স্পষ্ট নয়।

এদিকে সকাল সকাল এমন ঘটনায় চরম বিড়ম্বনায় পড়েছেন মেট্রোর যাত্রীরা। সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। যদিও কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত সচল ছিল মেট্রো পরিষেবা। মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছরের আশেপাশে। মেট্রোরেলের মেডিক্যাল টিম পৌঁছে দেহটি উদ্ধার করে। তদন্তের কাজ শুরু হয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata