২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

চুক্তি ভিত্তিক পরামর্শদাতা নিয়োগ নবান্নের, বেতন দুই লক্ষ টাকা

২০ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র নেওয়া হবে, মোট দুটি ক্যাটাগরিতে এই নিয়োগ চলবে
nabanna kolkata Bengali News
নবান্ন - নিজস্ব চিত্র
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২১ ১৫:১১

দিন দিন ক্রমশ বাড়ছে রাজ্য সরকারের (West Bengal Government) প্রকল্পের সংখ্যা। সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে আগের প্রকল্পগুলিও। বর্তমানে সুষ্ঠভাবে এই সমস্ত প্রকল্প চালাতে হিমশিম খাচ্ছে রাজ্য (West Bengal News)। সঙ্গে বাড়তি চাপ পড়ছে জেলাশাসক এবং অতিরিক্ত জেলা শাসকদের কাঁধে। তাই সব দিক বিচার বিবেচনা করে জেলাস্তরে পরামর্শদাতা নিয়োগ করার পথে নবান্ন (Nabanna)। তবে সরকারের তরফে এ প্রসঙ্গে কিছু না জানানো হলেও, জল্পনা শুরু হয়েছে প্রশাসনিক মহলে।

জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee, CM) জেলাশাসকদের সহযোগিতার জন্য পরামর্শদাতা নিয়োগের কথা বলেছিলেন। সম্প্রতি রাজ্যের ২৩ দফতরে পেশাদার পরামর্শদাতা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। তবে প্রশাসনিক মহলের একাংশের বক্তব্য, এই পেশাদার পরামর্শদাতাদের মধ্যে কয়েকজনকে জেলাস্তরে নিয়োগ করা হতে পারে। কারণ, এক্ষেত্রে কমবে বিভিন্ন প্রকল্পে নজরদারির চাপ। এছাড়াও নজর রাখা যাবে সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা নিয়েও।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে ৫০ জন পরামর্শদাতাকে নিয়োগ করা হবে। ২০ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র নেওয়া হবে। প্রাথমিকভাবে দুই বছরের চুক্তির ভিত্তিতে পরামর্শদাতা নিয়োগ করা হবে বলেই আপাতত খবর মিলেছে। যদিও কাজের দক্ষতা দেখে মেয়াদ বাড়ানো হতে পারে। সূত্রের খবর, মোট দুটি ক্যাটাগরিতে এই নিয়োগ চলবে। সিনিয়র পরামর্শদাতা এবং পরামর্শদাতা। সিরিয়ার পরামর্শদাতাদের মাসে দু লক্ষ টাকা এবং পরামর্শদাতাদের মাসে দেড় লক্ষ টাকা বেতন দেওয়া হবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata