২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

কয়েক কোটির গয়না হাতিয়ে পলাতক বিপণী সংস্থারই ম্যানেজার, খুঁজতে নাজেহাল পুলিশ

প্রায় আড়াই কোটি টাকার গয়না হাতিয়ে বিদেশ ভ্রমনে মহিলা ম্যানেজার, সন্দেহ পুলিশের
jewelry Bengali News
unsplash.com/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ ১০:৩৫

শহরের একটি প্রসিদ্ধ গয়না বিপণী সংস্থা থেকে বিপুল অর্থের গয়না চুরি (theft) যাওয়ার অভিযোগ। অভিযোগ উঠেছে খোদ ম্যানেজারদের বিরুদ্ধেই। এক মহিলা ম্যানেজার পলাতক। দাবী উঠেছে, পলাতক মহিলা ম্যানেজার বিদেশ ভ্রমনে গিয়েছেন। ঘটনার দেড় মাস পেরিয়ে গেলেও এখনও অধরা মহিলা। তাঁকে খুঁজে পেতে কালঘাম ছুটেছে পুলিশের।

সূত্রের খবর, সল্টলেকের একটি শপিং মলে রয়েছে সোনা এবং হীরের গয়নার প্রসিদ্ধ এক বিপণীর শাখা। বিপণীটির ম্যানেজার পদে ছিলেন দুই জন। অমিত শর্মা এবং ঐ মহিলা। প্রায় দু’মাস ধরেই কর্তৃপক্ষের নজরে আসে, কোনোভাবে চুরি যাচ্ছে গয়না।

প্রাথমিকভাবে ম্যানেজারদের উপর কর্তৃপক্ষের সন্দেহ হয়নি। পুলিশের কাছে তাঁরা জানান, গত ৩০ ডিসেম্বর অডিট করার সময় প্রথমবারের জন্য তাঁদের নজরে আসে ৯০ লক্ষ টাকার সোনা এবং হীরের গয়না চুরি হয়ে গিয়েছে। এরপরেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেন তাঁরা। জানতে পারেন, প্রায় আড়াই কোটি টাকার গয়না চুরি গিয়েছে তাঁদের বিপণী থেকে।

প্রথমে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হলেও পড়ে তদন্ত শুরু করেন লালবাজারের গোয়েন্দা বিভাগের জালিয়াতি দমন শাখার আধিকারিকেরা। সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে তাঁরা দেখেন, মহিলা-সহ দুই ম্যানেজার এই চুরির পিছনে জড়িত। থানায় ডেকে দুজনকে জেরা করে পুলিশ।

তবে ঘটনার এখনও বাকি। দু’দিন জেরা করার পরেই আচমকাই উধাও হয়ে যান ঐ মহিলা। এরপরেই অমিত শর্মাকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, মহিলার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। তবে সেখানে গিয়েও তল্লাশি চালিয়ে না মেলে মহিলা, না পাওয়া যায় গয়নাগুলি। এরই মাঝে পুলিশ অভিযোগ তোলে, গয়না হাতিয়ে সেই টাকায় মালদ্বীপ ভ্রমনে গিয়েছেন ঐ মহিলা। সেখান থেকে দেশে ফিরে এসে কোথাও গা ঢাকা দিয়েছেন। তাঁর খোঁজে একাধিকবার নরেন্দ্রপুরের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে তাঁর কোনও খোঁজ মেলেনি। খোঁজ মেলেনি মোবাইল সুত্র ধরেও। মহিলার খোঁজে অন্যান্য রাজ্যগুলির বড় শহর, স্টেশন, বিমানবন্দরে সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশ। তবে লালবাজার গোয়েন্দাদের একাংশের মত, নেপালেও পালিয়ে যেতে পারেন ঐ মহিলা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata