৮ নভেম্বর, ২০২৬
কলকাতা

খাস কলকাতার হাসপাতাল থেকে উধাও কুখ্যাত আসামী

শারীরিক সমস্যার জন্য আসামীকে ২৫ মে ভরতি করা হয় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে
Arrest handcuff Bengali News
গ্রেফতার ~প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১ জুন ২০২২
শেষ আপডেট: ১ জুন ২০২২ ১৮:৩২

নিরাপত্তারক্ষীদের নাকের ডগা দিয়ে খাস কলকাতার হাসপাতাল থেকে উধাও কুখ্যাত আসামী। ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়েছে। আসামীকে ধরতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রশ্ন উঠেছে জেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। সূত্রের খবর, ওই আসামীর নাম রাজ কুমার রাই। গত জানুয়ারি মাসে বেলেঘাটা এলাকায় একটি ডাকাতির ঘটনা ঘটেছিল। তাতে মূল অভিযুক্ত ছিল রাজকুমার। ডাকাতির পর নেপালে গা ডাকা দেয় সে। পরে কলকাতায় ফিরতেই পাকড়াও হন তিনি। এরপর থেকে প্রেসিডেন্সি জেলে ছিলেন রাজকুমার।

তবে শারীরিক সমস্যার জন্য আসামীকে ২৫ মে ভরতি করা হয় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল। তবে গতকালের থেকে তার খোঁজ না মিলতেই, আসামীর উধাও হওয়ার ঘটনা প্রকাশ্যে আসে। জেলের তরফে মোট ৮ জনকে নিয়োগ করা হয়েছিল আসামীর উপর নজরদারির জন্য। তারপরেও কীভাবে এই ঘটনা ঘটে গেল? উঠছে প্রশ্ন।

পুলিশের তরফে জানানো হয়েছে, জেল কর্তৃপক্ষ থানা বা আউটপোস্টকে না জানিয়েই হাসপাতালে ভরতি করা হয়েছিল রাজকুমার। তবে কেন এই ঘটনা? এই প্রশ্নের উত্তর খোঁজার সঙ্গেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata