১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

করোনা মোকাবিলায় নজির যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হবে সেফ হোম, করোনাক্রান্তদের জন্য হেল্পডেস্ক প্রেসিডেন্সির
Jadavpur Presidency Bengali News
যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় Instagram.com/poulamiroy09,/srijoniii_
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ২০:০৬

করোনাভাইরাসের (Coronavirus) দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। ভারতে দৈনিক করোনা সংক্রমণের হার বেড়ে ৩ লক্ষ ৭৮ হাজার থেকে গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্ত ৩ লক্ষ ৮৬ হাজার ছাড়িয়ে গেল। দেশে করোনায় মোট মৃত্যু ২ লক্ষ ৪ হাজার ছাড়িয়েছে। দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ১ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার। মোট সক্রিয় রোগী ৩১ লক্ষ ৭০ হাজার ২২৮। তার মধ্যে অক্সিজেনের অসুবিধা, ওষুধের সমস্যা নিয়ে কেন্দ্র-রাজ্যের তরজা তুঙ্গে উঠেছে।

করোনা

Loading...
Last updated:
Sources: wbhealth.gov.in. Modified data from: api.covid19india.org (license) with WB district name translations.

তবে এবার এই পরিস্থিতিতে এগিয়ে এল যাদবপুর (Jadavpur University) ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University)। এই দুই বিশ্ববিদ্যালয় নিজেদের মধ্যে হেল্পডেস্ক তৈরি করেছে, এর ফলে উপকৃত হচ্ছেন বহু করোনারোগী। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই হেল্পডেস্ক অনেকের উপকার করেছে। করোনা পরিস্থিতিতে তারা ১৫৬ জনের হেল্পডেস্ক তৈরি করেছে। যারা হাসপাতালের বেড থেকে অক্সিজেন, অ্যাম্বুলেন্স সবকিছুর ব্যবস্থা করে দিচ্ছে। তথ্য দিয়ে সাহায্য করছে।

অন্যদিকে করোনা পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় বন্ধ। কিন্তু এই পরিস্থিতিতে তাঁরা মানুষের পাশে এসে দাঁড়াতে চায় মানবিকতার স্বার্থে। তাই দ্বিতীয় পর্বের করোনা সংক্রমণ শুরু পর থেকে করোনা যুদ্ধে মাঠে নেমেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই একটি অ্যাপ তৈরি করে সকলকে চমকে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এর পাশাপাশি করোনা মোকাবিলায় ক্যাম্পাসের মধ্যেই সেফ হোম তৈরির দাবি তুলল ছাত্র-ছাত্রীরা। পড়ুয়াদের দাবি, কাজে লাগছে না যেসব ক্লাস রুম, অব্যবহৃত ঘর, সেগুলিকে সেফ হোমের জন্য ব্যবহার করুক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরামর্শ করা হোক সরকারের সঙ্গে। পড়ুয়াদের এই দাবিকে সাধুবাদও জানিয়েছেন অনেক শিক্ষাবিদেরা।

ইতিমধ্যেই যাদবপুরের অসংখ্য প্রাক্তনী, যাদবপুর কমিউনের সদস্য-সহ একাধিক অভিজ্ঞ চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের মতামত নিয়ে সেফ হোমের জন্য খসড়া পরিকল্পনাও তৈরি করেছে পড়ুয়ারা। কয়েকদিনের মধ্যেই আইসোলেশন ওয়ার্ড তৈরি করার কথাও জানিয়েছে পড়ুয়ারা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata