১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

বিজেপিতে যাঁরা আছেন, তাঁরা ভাগ্যবান : জে পি নাড্ডা

আজ বুধবার কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে একটি কর্মসূচি ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতির
jp nadda in bengal Bengali News
জেপি নাড্ডা twitter@Bjp4bengal
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৮ জুন ২০২২
শেষ আপডেট: ৮ জুন ২০২২ ১৮:৫১

একগুচ্ছ কর্মসূচি নিয়ে রাজ্য সফরে এসেছেন জে পি নাড্ডা (J P Nadda)। গতকাল বঙ্গ-বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকের পর, আজ বুধবার কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে একটি কর্মসূচি ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতির। আর সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন জে পি নাড্ডা। বুধবার তিনি ন্যাশনাল লাইব্রেরির এক অনুষ্ঠানে বলেন, "তৃণমূলকে দেখে নাও, নেতা আছে নীতি নেই। তৃণমূল মানেই সিন্ডিকেট।"

শুধু রাজ্যের শাসক দলকে খোঁচা দেওয়াই নয়, সেই সঙ্গে বঙ্গ বিজেপির টালমাটাল পরিস্থিতি নিয়েও মুখ খুলেছেন তিনি। বলেন, "আজ থেকে ২০ বছর আগে কেউ ভাবতেও পারত না বিহারে লালু-রাজ্যের অবসান হবে। কিন্তু সেখানে আরজেডিকে নাস্তানাবুদ করে বিজেপি ক্ষমতায় এসেছে। উত্তর প্রদেশে কেউ ভাবতে পারত না মুলায়মের রাজ শেষ হবে। আজ বিজেপি তা শেষ করে দিয়েছে। খুব তাড়াতাড়ি গণতান্ত্রিক উপায়ে পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার গঠিত হবে।"

একই সঙ্গে দলীয় কর্মী ও সমর্থকদের মনোবল চাঙ্গা করতে তিনি আরও বলেন, “আমাদের সৌভাগ্য যে আমাদের কাছে নরেন্দ্র মোদীর মতো নেতা আছেন। আমাদের সরকার জবাবদিহি করে।বিজেপিতে যাঁরা আছেন, তাঁরা ভাগ্যবান। নিজেদের শক্তি সম্পর্কে জানা দরকার। ৪০ বছর ধরে রাজনীতি করি। আগে যাঁরা বলত, আমাদের কিছু হবে না আজ তাদের সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করি, কে ঠিক ছিল?। আমাদের এখানে কমপ্রিহেনসিভ এবং বাইফোকাল লেন্স রয়েছে।দুটো দিকেই নজর রাখতে হবে।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata