১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

তৃণমূলের প্রার্থী তালিকায় হাত নেই আইপ্যাকের, দায় ঝেড়ে ফেলল পিকে

তৃণমূলের প্রার্থী তালিকার কোনও দায়ই আইপ্যাকের নয়
Prasant Kishor Bengali News
প্রশান্ত কিশোর facebook.com/WestBengal4PK
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২২
শেষ আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২২ ১৪:২০

ডিসেম্বরের শেষের দিক থেকেই প্রশান্ত কিশোরের (Prashant Kishor) অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়েছিল তৃণমূলের (Trinamool Congress) অন্দরে। সেই আঁচ মিটলেও, গতকাল তৃণমূলের তরফে পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ করতেই ফের শুরু বিভ্রান্তি। তালিকা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। দলের অন্দরে-বাইরে সর্বত্রই বিক্ষোভের আঁচ। জেলায় জেলায় বিক্ষোভ, অবরোধ, প্রতিবাদ শুরু হয় এই তালিকা দেখে।

আর স্বাভাবিকভাবেই সমস্ত দায়ভার গিয়ে পড়েছিল আইপ্যাকের কাঁধে। এবার সেই ‘দায়’ ঝেড়ে ফেলল প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক। আজ, শনিবার আইপ্যাক সূত্রে দাবি করা হয়েছে, রাজ্যে পুরসভা নির্বাচনের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। তাই প্রকাশিত কোনও প্রার্থী তালিকার সঙ্গেই তারা জড়িত নয়।

সূত্রের খবর অনুযায়ী, প্রার্থী তালিকা নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রশান্ত কিশোরের কথাও হয়। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল প্রশান্ত কিশোরের। এরপরেই আইপ্যাকের তরফে আনুষ্ঠানিক ভাবে না হলেও, জানিয়ে দেওয়া হয়, 'এই প্রার্থী তালিকার কোনও দায়ই আইপ্যাকের নয়।'

উল্লেখ্য, শুক্রবার বিকেলে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো নেতারা তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করে জানান, মমতা বন্দ্যোপাধ্যায় এই তালিকার অনুমোদন করেছেন এবং জেলা সভাপতিদের কাছে এই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

তবে সমস্যার আরও গুরুতর হয় এর পরে। তৃণমূলের অফিশিয়াল পেজ থেকে প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা যায়, রদবদল হয়েছে বেশ কিছু ক্ষেত্রে। এদিকে পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, "এআইটিসি’র সামাজিক মাধ্যমে প্রকাশিত ওই তালিকা সঠিক নয়। সেগুলিতে নেতৃত্বের কোনও স্বাক্ষর নেই। স্বাক্ষর-সহ তালিকা দ্রুত প্রকাশ করা হচ্ছে।" এরপরেই ফের প্রকাশ্যে আসে নয়া তালিকা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body