১২ নভেম্বর, ২০২৬
কলকাতা

আর্থিক সংকটের রাশ টানতে পুরসভায় ওভারটাইম-ইনসেনটিভ বন্ধের নির্দেশ

অবসরের পরেও চুক্তিভিত্তিতে মোটা অঙ্কের মাইনের কর্মীদের বিদায়ের নির্দেশ
kolkata municipality Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১
শেষ আপডেট: ২৪ আগস্ট ২০২১ ১৩:১৯

ভাঁড়ার শূন্য! আর্থিক সংকট থেকে রেহাই পেতে এক অভিনব উদ্যোগ নিল কলকাতা পুরসভা (Kolkata Municipality Corporation)। এবার থেকে পুরসভার কর্মী এবং অফিসারদের 'ওভারটাইম-ইনসেনটিভ' বন্ধ করার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। এখানেই শেষ নয়, যেসকল কর্মী কিংবা পুরসভার অফিসার 'অভিজ্ঞতার অপরিহার্যতা' দেখিয়ে অবসরের পরেও মোটা মাইনের বেতন নিচ্ছেন, তাঁদের যত শীঘ্র সম্ভব পাকাপাকি 'ছুটি'-র ব্যবস্থা করতে চলেছে পুরসভা, এমনটাই খবর। সোমবার পুর প্রশাসক এবং রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) এমন কথা জানিয়েছেন।

বর্তমানে কলকাতা পুরসভার অধীনে প্রায় ২০ হাজার স্থায়ী কর্মী এবং প্রায় ১৬ হাজার চুক্তিভিত্তিক কর্মী কাজ করেন। কোভিড পরিস্থিতিতে দেখা গেছে অনেক কম সংখ্যক কর্মী দিয়েও সমস্ত দফতরের কাজ সম্পন্ন করা গেছে। এই সময় আরও দেখা গেছে, বিভিন্ন বিভাগে অতিরিক্ত কর্মী কাজ করছে, আবার বেশ কিছু বিভাগে কর্মীর সংখ্যা হাতে গোনা। এখানেই শেষ নয়, বেশ কিছু বিভাগের কর্মী অবসরের পরেও অভিজ্ঞতার অপরিহার্যতার অজুহাতে এখনও 'সামান্য' কাজের বিনিময়ে মোটা অঙ্কের মাইনে নিচ্ছেন। ইতিমধ্যেই 'প্রাইস ওয়াটার'-এর মতো আন্তর্জাতিক সংস্থাকে দিয়ে বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের কথা বলা হয়েছে। যাদের রিপোর্টের ভিত্তিতে আগামীর রূপরেখা তৈরি হবে বলে খবর।

বর্তমানে বড়সড় আর্থিক সংকটের মধ্যে পড়েছে কলকাতা পুরসভা। গত দিন কয়েক আগেই ১৬১ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। তাছাড়া বিভিন্ন ঠিকাদারি সংস্থার প্রাপ্য পাওনা মেটাতে পারছে না পুরসভা। বিষয়টির খোঁজখবর নিতে গিয়ে দেখা গেছে, বেশ কিছু দফতরে এখনও অসংখ্য কর্মী অবসরের পরেও কাজে বহাল আছেন। শুধু তাই নয়, তাঁরা মোটা অঙ্কের মাইনেও নিচ্ছেন। এরফলে পুরসভার আর্থিক ক্ষতির পাশাপাশি নতুন ছেলেমেয়েরা কাজের সুযোগ হারাচ্ছে। বিভিন্ন বিভাগ এবং দফতরে ওভারটাইম-ইনসেনটিভ চালু রয়েছে। যার জন্য পুরসভাকে বাড়তি খরচ বহন করতে হচ্ছে।

উল্লেখ্য, বিষয়টি নিয়ে আগেও প্রশ্ন তুলেছিলেন ফিরহাদ হাকিম। বছর তিনেক আগে কলকাতা পুরসভার মেয়র হয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন, কাজের জন্য বেতন দেওয়ার পরও কেন অতিরিক্ত টাকা 'ওভারটাইম-ইনসেনটিভ' হিসেবে দেওয়া হবে? যদিও বিষয়টি নিয়ে তারপর আর কোন উল্লেখযোগ্য পদক্ষেপ গৃহীত হয়নি বলে খবর। তবে এবার পুরসভার উদ্যোগে বিষয়টি নিয়ে যথেষ্ট তৎপরতা দেখা গেছে। পুরসভার খোলনলচে বদলে ইতিমধ্যেই বিভিন্ন পরিষেবা অনলাইন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবার পুরসভার আর্থিক সংকট কমাতে এমন অভিনব উদ্যোগ নেওয়ার কথা জানা গেছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata