২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

হাওলার মাধ্যমে গয়না কিনে কালো টাকা সাদা করছেন প্রভাবশালীরা

বড় বাজারের একজন হুন্ডি ব্যবসায়ীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে শুল্ক দফতর
money fraud Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ৯ জানুয়ারি ২০২১ ১৪:৩৩

হাওলার মাধ্যমে টাকা পাঠিয়ে সেই টাকায় গয়না কিনে কালো টাকাকে সাদা করছেন প্রভাবশালীরা। বড় বাজারের একজন ব্যবসায়ীর কাছ থেকে বৈধ কাগজপত্র ছাড়া ৪০ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। তারপরেই কাস্টমস এর তরফ থেকে আয়কর দপ্তর এর হাতে সমস্ত তদন্তভার তুলে দেওয়া হয়েছে এই ঘটনার। অত্যন্ত নাটকীয় ভাবে এই ঘটনার কথা জানতে পারে কাস্টমস। কলকাতায় বসে হাওলা কারবার চালাচ্ছেন বড় বাজারের এক ব্যবসায়ী। পাশাপাশি এই টাকা আসছে আবার রাজস্থান থেকে। সোনার কারবার রয়েছে ওই ব্যবসায়ীর। এই সমস্ত তথ্য কিছুদিন আগেই উঠে আসে শুল্ক দফতরের হাতে। তারা জানতে পারে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সম্প্রতি তার কাছ থেকে জুয়েলারি সামগ্রী কিনে নিয়ে গেছেন।

এই সমস্ত তথ্য পাওয়ার পর সরাসরি বাড়িতে হানা দেয় কাস্টমস কর্তৃপক্ষ। ধর-পাকড়ের পরে দেখা যায় ঘরের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে নগদ টাকা। দুটি ঘর থেকে মিলিয়ে ৪০ লক্ষ টাকা উদ্ধার করে শুল্ক দফতর। দুজনকে পাকড়াও করা হয়। অফিসাররা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই কারবার চলছিল। পাশাপাশি জুয়েলারি ব্যবসা চলছে বেশ কয়েকদিন ধরে। রাজস্থান এবং গুজরাট থেকে হাওলার মাধ্যমে টাকা নিয়ে আসা হয়েছিল। অন্যদিকে কলকাতা থেকে হুন্ডির মাধ্যমে ওই সমস্ত জায়গায় টাকা যাচ্ছে। আর সেখান থেকেই বেশ কিছু প্রভাবশালী গয়না কিনে কালোটাকা সাদা করছেন। তারপর থেকেই সন্দেহের সূত্রপাত হয়। তবে এখনো পর্যন্ত জানা যায় নি এত পরিমান সোনার উৎসটা কি অথবা কত জনের হাত ঘুরে এই সোনা এসে পৌঁছেছে। ভিডিও আয়কর দপ্তর আলাদা করে এই মামলার তদন্ত করছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata