১৬ নভেম্বর, ২০২৬
কলকাতা

বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের ‘কফি হাউস’, আজও বাঙালির কাছে এক এবং অদ্বিতীয়

জানেন কী, এক সময় কোর্টের রায়ে কফি হাউস বন্ধ হওয়ার উপক্রম হয়
Coffee House front 2 Bengali News
নিজস্ব ছবি
shreya-saha
শ্রেয়া সাহা
প্রকাশিত: ২৭ জুলাই ২০২২
শেষ আপডেট: ২৭ জুলাই ২০২২ ৮:৫১
Coffee House front Bengali News
নিজস্ব ছবি

বর্তমান প্রজন্মের কাছে (Cafe) "ক্যাফে" যতই আসুক না কেন, আজও কলেজপাড়ার 'কফি হাউস' (Indian Coffee House, College Street) বাঙালির কাছে এক এবং অদ্বিতীয়। তা সে যতই বেড়ে যাক দাম কিংবা খারাপ হোক খাবারের গুণগত মান, 'কফি হাউস' (Coffee House, Kolkata) বসে আছে বাঙালির মনে। চল্লিশের দশকে কলেজ স্ট্রিটে (15, Bankim Chatterjee Street, Kolkata) 'কফি হাউস' শুরু করে ভারতীয় কফি বোর্ড। আজকের এই কফি হাউস এক সময় 'অ্যালবার্ট হল' (Albert Hall) নামেও বেশ পরিচিত ছিল।

Coffee House 2 Bengali News
নিজস্ব ছবি

সাহিত্যিক গৌরীশঙ্কর ভট্টাচার্য, সমরেশ বসু, দীপেন বন্দ্যোপাধ্যায়, গৌরকিশোর ঘোষ, মণিশঙ্কর, বিমল মিত্র, ভবানী মুখোপাধ্যায়, তারাপদ রায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শক্তি চট্টোপাধ্যায় এবং সুনীল গঙ্গোপাধ্যায় থেকে শিবরাম চক্রবর্তী, সুভাষ মুখোপাধ্যায়, বিনয় মজুমদার, তরুণ স্যান্যাল, অমিতাভ দাশগুপ্ত কিংবা নাটক এবং ছবির জগতের দিকপাল সৌমিত্র চট্টোপাধ্যায়, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, বিজন ভট্টাচার্য, শম্ভু মিত্র, উৎপল দত্ত, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এবং অপর্ণা সেন বা বুদ্ধদেব ভট্টাচার্য, অনিল বিশ্বাস, অসীম দাশগুপ্ত, মানবেন্দ্রনাথ রায়, বিমান বসু - কে না আসতেন এই কফি হাউসে। ধূমায়িত কফির কাপের সঙ্গে চলত বই পড়া, আড্ডা, গল্প, প্রেম নিবেদন, যুক্তি-তর্ক আরও কত কী!

Coffee House Bengali News
নিজস্ব ছবি

এক সময় কোর্টের রায়ে কফি হাউস বন্ধ হওয়ার উপক্রম হয়। এই সময়ে তৎকালীন বাম সরকার সিদ্ধান্ত নেয় কফি হাউস কিনে নেওয়ার। ১৯৯৬ সালের ৮ সেপ্টেম্বর কফি হাউসের নির্দিষ্ট অংশ কিনে নেয় রাজ্য সরকার। তারপর সেটি তুলে দেওয়া হয় কফি হাউস সমবায়ের হাতে। এরপর থেকে এখনও পর্যন্ত সগৌরবে চলছে "Indian Coffee House"।

Coffee House entrance Bengali News
নিজস্ব ছবি

কলেজ স্ট্রিটের বুকে বহু ক্যাফে, রেস্তরাঁ খুললেও আজও বাঙালির মনে একই ভাবে অবস্থান করছে 'কফি হাউস'। বর্তমানে একাংশের অভিযোগ 'কফি হাউস'-এর খাবারের গুণগত মান এবং কর্মীদের ব্যবহার তলানিতে ঠেকেছে। তবে অধিকাংশই আবার আজও কফি হাউসের 'বেকড ফিশ', 'ফিশ ফিঙ্গার', 'এগ স্যান্ডউইচ', 'ইনফিউশন'-এই মজে।

Coffee House food Bengali News
এগ স্যান্ডউইচ নিজস্ব ছবি
Coffee House food 2 Bengali News
ফিশ ফিঙ্গার নিজস্ব ছবি

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata