১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

যেন হলিউডের চিত্রনাট্যকে হার মানায় - ৫০ যাত্রীসহ উধাও স্পাইসজেটের বিমান

শনিবার রাতে কলকাতা বিমানবন্দরে স্পাইসজেটের একটি উড়ান নিখোঁজ, ঘন্টা দেড়েকের চেষ্টায় পুনরায় যোগাযোগ স্থাপন।
flight landing Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৫ এপ্রিল ২০২১
শেষ আপডেট: ৫ এপ্রিল ২০২১ ১০:৩১

যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়! যাত্রীবাহী একটি বিমান আকাশে উড়ল, আধ ঘণ্টার মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন, উৎকণ্ঠার শেষ নেই, সব ধরণের প্রযুক্তিগত ব্যবস্থাপনা যখন মুখ থুবড়ে পড়েছে, তখনই প্রায় দেড় ঘণ্টা পর পুনরায় যোগাযোগ স্থাপন। শনিবারের মাঝরাতে কলকাতা বিমানবন্দরে নেমে এসেছিল তেমন ভয়াবহ দৃশ্য, যেন কোন হলিউড সিনেমার চিত্রনাট্য।

কলকাতা বিমানবন্দর থেকে শনিবার রাত ১২.১৫ নাগাদ ৫০ জন যাত্রী নিয়ে স্পাইসজেটের একটি ছোট কিউ ৪০০ বিমান চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল। প্রায় আধ ঘণ্টা পর থেকে বিমানটির সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) রুমের সব ধরণের চেষ্টা ব্যর্থ হয়। সকলের উৎকণ্ঠা কাটিয়ে প্রায় দেড় ঘণ্টা পর রাত ২.১০ নাগাদ বিমানটির সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপিত হয়। ততক্ষণে বিমানবন্দরের সকলে হাঁফ ছেড়ে বাঁচেন।

কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, স্পাইসজেটের এই বিমানটি ভুবনেশ্বর পৌঁছানোর ঠিক আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এমনকি ইমার্জেন্সি ফ্রিকোয়েন্সি দিয়েও কোন যোগাযোগ করা যায়নি। সব ধরণের চেষ্টা ব্যর্থ হলে ওই বিমানের গতিপথের আশপাশ দিয়ে যে বিমান যায়, তাদের পাইলটদের সঙ্গে যোগাযোগ করেও ব্যর্থ হতে হয়। সব মিলিয়ে সব প্রচেষ্টা যখন ব্যর্থ, তখন ঘণ্টা দেড়েক পর বিশাখাপত্তনমের এটিসির সঙ্গে বিমানটির যোগাযোগ স্থাপিত হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, রেডিও কমিউনিকেশন যন্ত্রের গোলযোগের কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছিল।

শনিবার রাতের কলকাতা বিমানবন্দরের এই রহস্যময় বিমান নিখোঁজের সঙ্গে ২০১৪ সালের মার্চের দক্ষিণ চিন সাগরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ ৩৭০ বিমানের হারিয়ে যাওয়ার মিল খুঁজেছেন অনেকে। তবে এমএইচ ৩৭০ সম্পূর্ণ হারিয়ে গেছে, কিন্তু স্পাইসজেটের এই বিমানটির সঙ্গে মৌখিক যোগাযোগ বিচ্ছিন্ন হলেও মনিটর থেকে হারিয়ে যায়নি। এটিসির এক কর্তার কথায়, "এ তো হলিউড চিত্রনাট্যকে হার মানায়!"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata