১১ নভেম্বর, ২০২৬
হাওড়া ও হুগলি

কতদিনের জন্য বন্ধ হাওড়ার হাট? খোলসা করলেন হাওড়া জেলা প্রশাসন

অনির্দিষ্টকালের জন্য হাট বন্ধ রাখার পথে আমরা হাঁটছি না : প্রশাসন
Kolkata Bazar Bengali News
instagram.com/sanaeits
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ৭ জানুয়ারি ২০২২ ১৩:২৩

রাজ্যে উদ্বেগজনক ভাবে বাড়ছে করোনা সংক্রমণ (Covid19)। পরিস্থিতি হাতের বাইরে যাতে না চলে যায়, সে কারণেই আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে জারি বিধিনিষেধ। মাস্ক না পরলেই চলছে কড়া পদক্ষেপ। বাজার থেকে স্টেশন, ভিড় নিয়ন্ত্রণ করতে মরিয়া প্রশাসন। এই পরিস্থিতিতে গতকাল মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়েছেন, আগামী ১৫ দিন খুবই গুরুত্বপূর্ণ।

এবার সেই পথেই হেঁটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল মঙ্গলাহাট। করোনা পরিস্থিতিতে সংক্রমণ যাতে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে, সেজন্যই এই সিদ্ধান্ত বলে ওয়াকিবহাল মহলের মত।

কতদিন বন্ধ থাকবে হাওড়ার হাট? জানা যাচ্ছে, হাট বন্ধ হয়ে গেলে অর্থনৈতিক চাপ আসবে, এই হাটের সঙ্গে অনেক মানুষের রুটি রুজি জড়িয়ে আছে। তাই আপাতত এক সপ্তাহের জন্য হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাওড়া জেলা প্রশাসন। যদিও তাঁদের তরফে এও বলা হয়েছে, "অনির্দিষ্টকালের জন্য হাট বন্ধ রাখার পথে আমরা হাঁটছি না। এরপর পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেব।"

প্রসঙ্গত, গতকাল হাট বন্ধের কথা শুনে মাথায় হাত পড়ে বহু ব্যবসায়ীর। এরপরেই এদিন হাওড়ার জেলাশাসক, নগরপাল ও পুরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যানের তরফে ত্রিপাক্ষিক বৈঠক হয়। সেখানেই এমন সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে আরও বলা হয়, হাওড়া জেলা হাসপাতালের পাশে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে। হাটও বসে একেবারে হাসপাতালের কাছেই। কাজেই প্রচুর ভিড় হচ্ছে। এমনিতেই করোনা সংক্রমণ বাড়ায় হাসপাতালেও মানুষের ভিড় বেশি। কাজেই সব দিক বিচার বিবেচনা করে আপাতত হাট বন্ধের পথে প্রশাসন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body