২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

পারিবারিক অশান্তির জের, কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হল গৃহবধূর গায়ে

এই ঘটনায় গৃহবধূর শ্বশুরবাড়ির দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে
women abuse violence Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১১ জুলাই ২০২২
শেষ আপডেট: ১১ জুলাই ২০২২ ১৬:৪৫

পারিবারিক অশান্তির জের। আগুন লাগিয়ে দেওয়া হল গৃহবধূর গায়ে। ঘটনাটি কলকাতার তালতলার। ইতিমধ্যেই ওই গৃহবধূর শ্বশুর বাড়ির চারজনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে তালতলা থানায়। এই ঘটনায় গৃহবধূর শ্বশুরবাড়ির দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এবং ওই গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। এমনই অভিযোগ উঠেছে খাস কলকাতায়।

খবর, তালতলা থানা এলাকার তালতলা লেনের একটি বাড়িতে এই ঘটনা ঘটে রবিবার। ওই গৃহবধূর পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজনই তাঁর গায়ে আগুন দিয়ে তাঁকে মেরে ফেলার চেষ্টা করেছে। ঘটনায় নাম জড়িয়েছে ওই গৃহবধূর শ্বশুর-শাশুড়ি সহ আরও দু'জনের।

বর্তমানে এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ। তাঁর শরীরের প্রায় ৯০ শতাংশই দগ্ধ। তাঁর বয়ান থেকে পুলিশ জানতে পেরেছে, তাঁদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছিল। সেই ইস্যুতে অশান্তি চলছিল। অশান্তি এতটাই বাড়ে যে, রবিবার দুপুর দেড়টা নাগাদ মহিলার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে দেওয়া হয়।

নিখাত পারভিন নামে ওই গৃহবধূর পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজনই তাঁর গায়ে আগুন দিয়ে তাঁকে মেরে ফেলার চেষ্টা করেছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata