২৩ নভেম্বর, ২০২৬
কলকাতা

ভারি বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, উদ্ধারে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী

আহিরীটোলা স্ট্রিটে ভেঙে পড়ল বাড়ির একাংশ, আটকে কয়েকজন
Abandoned house Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১ ৯:৩৭

অতিবৃষ্টির জেরে কলকাতায় (Kolkata) ভেঙে পড়ল পুরনো বাড়ি। ১০ নম্বর আহিরীটোলা স্ট্রিটে একটি পুরনো বাড়ির একাংশ ভোর রাতে ভেঙে পড়ে। সূত্রের খবর, এক শিশু-সহ একজন মহিলার আটকে পড়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে দমকল বাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালাচ্ছে।

বুধবার ভোর রাতে আহিরীটোলা লেনে হঠাৎ-ই বিকট শব্দে সকলে চমকে ওঠেন। দেখা যায় একটি বহু পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়েছে। স্থানীয়দের একাংশ জানাচ্ছেন, বাড়িটি দীর্ঘদিন সংস্কার হয়নি। বাড়িটির বয়সও নেহাত কম নয়। এই বাড়িতে কয়েকটি পরিবার থাকেন। প্রবল বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। বৃষ্টির সকালে প্রথমে কেউ বুঝতে পারেননি। পরে সকালে স্থানীয় দোকানদাররা ঘটনাটি দেখতে পান। সঙ্গে সঙ্গে দমকল বাহিনীতে খবর পাঠানো হয়। আসে দুর্যোগ মোকাবিলা বাহিনী। তার আগেই স্থানীয়দের তৎপরতায় কিছুটা উদ্ধার হয়। বাড়িটির এতটাই বিপজ্জনক দশা যে উদ্ধারকার্যে সময় লাগে।

কলকাতায় রাত থেকেই চলছে ভারি বৃষ্টি। আগেই বলা হয়েছিল বিপজ্জনক বাড়িতে না থাকার কথা। কিন্তু তারপরও গত কয়েক মাসে বেশ কয়েক বার এমন ঘটনা প্রকাশ্যে আসে। ধ্বংসস্তূপের মাঝে বেশ কয়েকজনের আটকে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata