১৫ নভেম্বর, ২০২৬
কলকাতা

সল্টলেকের বাড়ি থেকে উদ্ধার কিশোরী পরিচারিকার ঝুলন্ত দেহ! বিপাকে গৃহকর্তা

সল্টলেকের সিকে ব্লকের ১০২ নম্বর বাড়ি থেকে উদ্ধার হয় নাবালিকার ঝুলন্ত দেহ
dead body Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ৬ ডিসেম্বর ২০২১ ১১:৫০

সল্টলেকের (Saltlake) বাড়ি থেকে উদ্ধার হল নাবালিকা পরিচারিকার ঝুলন্ত দেহ। বিপাকে গৃহকর্তা। ঠিক কী কারণে এই রহস্যমৃত্যু? তা নিয়ে ডানা বেঁধেছে জট। মৃতের নাম বিপাশা প্রামাণিক। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) সন্দেশখালির (Sandeshkhali) বাসিন্দা সে। এই বছরেই সল্টলেকের (Kolkata News) একটি বাড়িতে পরিচারিকার কাজ পায় সে। সেখানেই থাকত বিপাশা।

যদিও বেশ কিছুদিন আগে নিজের বাড়িতেও এসেছিল সে। তারপর সল্টলেক ফিরেও আসে। সবকিছু স্বাভাবিক ছন্দেই চলছিল। তবে হঠাৎই সল্টলেকের সিকে ব্লকের ১০২ নম্বর বাড়ি থেকে উদ্ধার হয় বিপাশার ঝুলন্ত দেহ।

কী কারণে এমন মর্মান্তিক পথ বেছে নিল ওই নাবালিকা? তা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও পুলিশের প্রাথমিক অনুমানে বক্তব্য, সন্দেশখালির এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল বিপাশার। সেই সম্পর্কে টানাপোড়েনের জেরে মানসিক অবসাদে ভুগছিল ওই কিশোরী। (Kolkata News) বিপাশার দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও (Suicide Case)।

দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই গৃহকর্তা, বিপাশার পরিবার এবং ওই যুবককেও। তবে এসবের মাঝেই বিপাকে পড়েছেন ওই গৃহকর্তা। কেন একজন নাবালিকাকে পরিচারিকার কাজে রাখা হল? কীভাবেই বা যোগাযোগ করা হল? খতিয়ে দেখছে পুলিশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body