১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

নিম্নমুখী করোনার গ্রাফ, দ্বার খুলল দক্ষিণেশ্বরের

মন্দিরে প্রবেশের ক্ষেত্রে ভক্তদের কোভিড সম্পর্কিত সমস্ত বিধিনিষেধ মানতে হবে
Dakkhineswar Temple Bengali News
instagram.com/captures_by_samir
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৩ জুন ২০২১
শেষ আপডেট: ২৩ জুন ২০২১ ১৭:৩৭

ভক্তদের জন্য কালীঘাটের পর এবার খুলছে কাল থেকেই দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। তবে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে ভক্তদের কোভিড সম্পর্কিত সমস্ত বিধিনিষেধ মানতে হবে। পরতে হবে মাস্ক। মানতে হবে দূরত্ববিধিও। মন্দির কর্তৃপক্ষ তরফ থেকে জানা যাচ্ছে, সাধারণ ভক্তরাও মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে পূজা দেবার জন্য একটা নির্দিষ্ট সময় থাকবে। তবে এখনও বেলুড় মঠ খোলার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

উল্লেখ্য, করোনার বাড়বাড়ন্তের ফলে গত ১৫ মে থেকে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের প্রবেশ নিষেধ হয়ে যায়। তবে বর্তমানে ছাড় এসেছে বিধিনিষেধে। সংক্রমণ কমেছে কিছুটা। আর তাই বৃহস্পতিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে খুলবে দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। জানা গিয়েছে, আপাতত সকাল সাতটা থেকে বেলা এগারোটা পর্যন্ত খুলবে মন্দির। তারপর আবার দুপুর তিনটের সময়ও ভক্তদের মন্দিরে ঢুকতে দেওয়া হবে। সন্ধ্যারতির পরই অবশ্য মন্দিরের মূল দরজা বন্ধ করে দেওয়া হবে। করোনার কথা মাথায় রেখে মূল মন্দিরে একসঙ্গে ২০ জনের বেশি কাউকে পুজো দিতে ঢুকতে দেওয়া হবে না। এছাড়াও থাকবে থার্মাল চেকিংয়ের বন্দোবস্ত। মন্দির চত্বরে কাউকে ভিড় জমাতে দেওয়া হবে না।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫০,৮৪৮ জন। তবে রাজ্যেও দ্রুত হারে নিম্নমুখী দৈনিক সংক্রমণের গ্রাফ। গত মঙ্গলবার এক দিনে মোট ১৮৫২ জনের দেহে করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে। অন্যদিকে রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৭ জন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata