১২ নভেম্বর, ২০২৬
কলকাতা

দুয়ারে সরকার, দুয়ারে ত্রানের পর এবার 'দুয়ারে কেএমসি'

আপনার বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে কলকাতা পুরসভা

দুয়ারে সরকার থেকে দুয়ারে ত্রান, এমনকি দুয়ারে রেশন দেওয়ার সরকারকেও দেখেছে সাধারণ মানুষ। তবে এবার কলকাতাবাসী দেখবে ‘দুয়ারে কেএমসি’ প্রকল্প। কী এই প্রকল্প? খবর, বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে কলকাতা পুরসভা। পাবেন পরিষেবাও। খুব সহজেই মিলবে উপকার। আজ সাংবাদিক বৈঠক করে এই কথাই ঘোষণা করলেন পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

তিনি বলেন, 'দ্রুত কলকাতা পুরসভা ‘দুয়ারে কেএমসি’ নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছাবে। মিউটেশন ও অ্যাসেসমেন্টের কাজ হবে সেখান থেকেই। প্রত্যেকটি পাড়ায়, ওয়ার্ডে কলকাতা পুরসভার প্রতিনিধিদল শিবির করবে। সেখানেই পুরসভার মিউটেশন থেকে অ্যাসেসমেন্ট কর দেওয়া যাবে। এইসব কাজের জন্য কলকাতা পুরসভার অন্যান্য কার্যালয়ে যেতে হবে না। বিপুল পরিমাণে এই করের টাকা বকেয়া। মিউটেশনের কাজও অনেকেরই বাকি। তাই বাড়ির দরজায় পৌঁছনোর সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।"

প্রসঙ্গত, করোনার জেরে সাধারণ মানুষের বহু গুরুত্বপূর্ণ কাজ বন্ধ হয়ে রয়েছে। পৌরসভা ছুটলেও নাজেহাল হতে হচ্ছে। অন্যদিকে, ভীড় বাড়ছে পুরসভায়। তাই সব দিক বিচার বিবেচনা করে এবার উপভোক্তাদের কাছে পৌঁছে গেলে উভয়েরই সুবিধা হবে বলে মনে করছে পুর কর্তৃপক্ষ। আর তাই এই সিদ্ধান্ত।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata