২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

প্রাতঃভ্রমণকারীদের জন্য সুখবর! খুলে গেল রবীন্দ্র সরোবর লেকের দরজা

সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত খোলা রবীন্দ্র সরোবর, মানতে হবে কঠোর কোভিড বিধি
rabindra sarovar Bengali News
instagram.com/_photoskope
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ ১১:১৯

কলকাতার (Kolkata) কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই খুলে দেওয়া হল রবীন্দ্র সরোবর (Rabindra Sarovar) লেক। আজ থেকেই সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত খোলা থাকবে কলকাতার আর এক ফুসফুস রবীন্দ্র সরোবর। সকালে প্রাতঃভ্রমণকারীরা এই ঘন্টা তিনেক লেকের ভেতর যেতে পারবেন। তবে মানতে হবে কঠোর কোভিড বিধি।

সূত্রের খবর, সোমবার সকাল থেকেই খুলে গেছে রবীন্দ্র সরোবর। তবে সারাদিন নয়, কেবল সকালে ঘন্টা তিনেকের জন্য খোলা থাকবে। ওই সময় লেকের ভেতর প্রাতঃভ্রমণের কাজ সারা যাবে। আর আজ সকালেই লেকের ভেতর ধরা পড়ল আগের সেই চেনা ছবি। গোলপার্ক এলাকার এক বাসিন্দার কথায়, "যেন জীবন ফিরে পেলাম। গত প্রায় ৩০-৪০ বছর লেকের ভেতর সকাল সকাল এসে শরীরচর্চার অভ্যেস। কোভিড পরিস্থিতির কারণে বারবার বন্ধ হয়েছে লেকের দরজা। লেকের বাইরে থেকে খুব মিস করেছি। আবার লেকের ভেতর যেতে পারছি, ভালো লাগছে।"

উল্লেখ্য, কোভিড পরিস্থিতির কারণে বেশ কয়েকবার লেকের দরজা সাধারণ মানুষের জন্য বন্ধ হয়ে যায়। মাঝে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সকাল সাড়ে পাঁচটা থেকে আটটা পর্যন্ত লেক খোলা থাকত। কিন্তু কোভিড পরিস্থিতির বাড়বাড়ন্তে ফের বন্ধ হয়ে যায় লেকে প্রবেশ। আর সেই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হল সোমবার থেকে। সময়ের বদল হলেও লেক খোলা পেয়ে খুশি আমজনতা।

রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করোনা সংক্রমণের হার অনেকটাই কমেছে। কলকাতায় সংক্রমণের হার ক্রমশ নিম্নমুখী। এমন অবস্থায় কোভিড বিধি-নিষেধে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তবে কোভিড বিধি-নিষেধ কঠোর ভাবে মানতে বলা হচ্ছে সাধারণ মানুষকে। আর এর মধ্যেই খুলে গেল রবীন্দ্র সরোবর লেকের দরজা। বিভিন্ন গেটে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। প্রত্যেককে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। তাছাড়া কোভিড দূরত্ববিধি মেনে চলার পরামর্শও দেওয়া হচ্ছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata