২২ নভেম্বর, ২০২৬
কলকাতা

অবিলম্বে বন্ধ হোক গঙ্গাসাগর মেলা, হাইকোর্টে জমা পড়ল আরও পাঁচটি আবেদন

মামলাকারীদের মধ্যে অধিকাংশই চিকিৎসক
calcutta highcourt Bengali News
কলকাতা হাইকোর্ট
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২২ ১৭:০২

গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) বন্ধের দাবি জানিয়ে ফের মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে (Kolkata High Court)। একটা কিংবা দুটো নয়, বরং মেলা বন্ধের দাবিতে ৫টি ভিন্ন ভিন্ন আবেদন জমা পড়েছে আদালতে। পাঁচটি আবেদনেই মামলাকারীদের বক্তব্য, ১৪ তারিখ পর্যন্ত মেলা চললে রাজ্যের করোনা পরিস্থিতি আরও খারাপ হবে। তাই শীঘ্রই আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে মেলা বন্ধ করে দিক। যদিও এত মামলার ভিড়েও রাজ্যের তরফে আবারও জানানো হয়েছে, মেলার উপর কড়া নজরদারি রয়েছে।

তবে রাজ্যের দাবি মানতে নারাজ মামলাকারীরা। তাঁদের সাফ বক্তব্য, "এত বড় মেলায় কোভিডবিধি যথাযথভাবে পালন করা হচ্ছে কি না, তার উপর নজরদারি করা কার্যত অসম্ভব।" জানা গিয়েছে, মামলাকারীদের মধ্যে অধিকাংশই চিকিৎসক। এখানেই শেষ নয়, আদালতের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করে তাঁদের অভিযোগ, "মেলা নিয়ে রায় দেওয়ার সময় আদালতের গঠিত কমিটিতে কোনও ভাইরালজিস্ট বা চিকিৎসককে রাখা হয়নি, যাঁর কোভিড পরিস্থিতিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।"

প্রসঙ্গত, রাজ্যে বেলাগাম করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গতকাল ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে করোনাক্রান্ত হয়েছেন ২৪ হাজার ২৮৭ জন। মৃত্যু হয়েছে ১৮ জনের। এর মধ্যে কলকাতায় একদিনে সংক্রমিত ৮৭১২ জন। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৫০৫৩।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro