১২ নভেম্বর, ২০২৬
কলকাতা

ফি বৃদ্ধি নিয়ে প্রতিবাদের ফল কি? অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল জি ডি বিড়লা স্কুল

বৃহস্পতিবার সকালে দেখা যায় স্কুলের মূল ফটকের সামনে স্কুল বন্ধের নোটিশ
classroom Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ৭ এপ্রিল ২০২২ ১১:৫২

খোদ কলকাতার (Kolkata) বুকে আইনশৃঙ্খলার অবনতির কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল একটি বেসরকারি স্কুল। দক্ষিণ কলকাতার রাণিকুঠির জি ডি বিড়লা স্কুল (G D Birla School) আচমকাই বন্ধ হয়ে গেল। বৃহস্পতিবার সকালে পড়ুয়ারা গিয়ে দেখেন স্কুলের মূল ফটক বন্ধ। দেওয়া রয়েছে একটি নোটিশ। তাতে বলা হয়েছে, পড়ুয়াদের কথা ভেবে আইনশৃঙ্খলার অবনতির কারণে আপাতত স্কুল বন্ধ রাখা হয়েছে। গোটা ঘটনায় ছড়াল চাঞ্চল্য।

উল্লেখ্য, দিন কয়েক ধরেই জি ডি বিড়লা স্কুলে অচলাবস্থা চলছিল। দীর্ঘ করোনাকাল কাটিয়ে অনলাইন থেকে অফলাইনে ক্লাস শুরু হয়েছিল। অভিযোগ, অনেক পড়ুয়াই নাকি বকেয়া ফি জমা দেননি। তাই অনেককেই স্কুলে আসতে দেওয়া হচ্ছিল না। পাশাপাশি আচমকাই স্কুলের ফি অনেকটাই বাড়িয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ। যা নিয়ে অভিভাবকদের সঙ্গে গত দিন কয়েক তুমুল ঝামেলা দেখা গেছে। এরপরেই অভিভাবকরা আদালতের দ্বারস্থ হন। বুধবার আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় ফি বাকি থাকলেও কোন পড়ুয়ার ক্লাস বন্ধ করা যাবে না। ঠিক তার পরের দিনই আজ বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

স্কুল কর্তৃপক্ষের এমন গা-জোয়ারি মনোভাবে বিক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকরা। এদিন সকালে স্কুলের সামনে দেখা যায় বিশাল ভিড়। অধিকাংশ অভিভাবক তাঁদের ক্ষোভ উগরে দেন।কলকাতার বুকে একটি বেসরকারি স্কুলের এমন হঠকারি সিদ্ধান্ত নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছেন একাংশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata