১২ নভেম্বর, ২০২৬
কলকাতা

এবার থেকে বছরে একবার করেই দিতে হবে সম্পত্তি কর, বড় সিদ্ধান্ত কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের

করদাতাদের সুবিধার্থেই নতুন নিয়মের সূচনা হতে চলেছে কলকাতা পুরসভায়
kolkata municipal corporation Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২২
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ ১৭:০০

সম্পত্তি কর নিয়ে বড়োসড়ো সিদ্ধান্ত নিল কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে যে এবার থেকে প্রতিটি বাড়িতে বছরে একটি মাত্রই বিল যাবে কর দেওয়ার জন্য। ১ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে  পুরসভার অ্যাসেসমেন্ট দপ্তর। এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম জানান পৃথক দিনে ভিন্ন ভিন্ন নোটিশ বিভ্রান্ত হচ্ছিলেন করদাতারা। কর সংক্রান্ত বিভ্রান্তি দূর করতেই এই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।

মেয়র ফিরহাদ হাকিমের কথায়, “পৃথক দিনে, আলাদা নোটিস পেয়ে করদাতারা বিভ্রান্ত হয়ে়ছিলেন। মেয়র হয়েও আমি আলাদা নোটিসের মাথামুন্ডু কিছুই বুঝতাম না। করদাতাদের হয়রানির কথা ভেবে কমিশনারকে একটি মাত্র নোটিস ও বিল তৈরির নির্দেশ দিয়েছিলাম”। সম্পত্তি করের বিষয় ছাড়াও আরও একটি বিষয় আমূল পরিবর্তন আনছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার আইনি সেলের বিস্তর পরিবর্তন ঘটানোর নির্দেশ দিয়েছেন মেয়র। মেয়েরের সাফ নির্দেশ, পুরসভার হয়ে এবার থেকে যিনি আদালতে মামলা লড়বেন সেই আইনজীবী যেন অবশ্যই বিভাগীয় অফিসারদের সঙ্গে কথা বলে নেন।

উক্ত কেস সংক্রান্ত সব নথিপত্র সম্বন্ধে স্বচ্ছ ধারনা থাকে আইনজীবিদের, দাবি ফিরহাদের। ফিরহাদ পুরসভার শীর্ষকর্তা ও  আইনজীবিদের এদিন অতিরিক্ত সজাগ থাকার নির্দেশ দেন। তিনি বলেন, “পুরসভার বিরুদ্ধে মামলা হলেই হেরে যাওয়ার অন্যতম কারণ প্রস্তুত না হয়ে আইনজীবীদের কোর্টে অংশ নেওয়া। এবার থেকে কোর্টে হারলে আইনজীবীকে আর পুরসভার মামলা নয়”। তিনি এও জানান কেন পুরসভার হার হল মামলায় সেটির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তাকে বোঝাতে হবে। সবমিলিয়ে কলকাতা পুরসভার ইতিহাসে দুটি বড় বড় পরিবর্তন আনলেন বর্তমান মেয়র ফিরহাদ হাকিম।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body