২০ নভেম্বর, ২০২৬
কলকাতা

সুভাষ আর নেই, জীবন-প্রদীপ নিভে গেল ময়দানের বুলডোজারের

একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে শনিবার ভোররাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি
Subhas Bhowmick Bengali News
https://www.facebook.com/subhas.bhowmick.5
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২২ ১০:১৩

জীবন-প্রদীপ নিভে গেল! প্রয়াত হলেন প্রাক্তন ফুটবলার এবং প্রবাদপ্রতিম কোচ সুভাষ ভৌমিক (Subhas Bhowmick)। শনিবার ভোর সাড়ে ৪ টে নাগাদ কলকাতার ইকবালপুরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই সুগার ও কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে ময়দানে শোকের ছায়া।

দীর্ঘদিন ধরেই নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ছিলেন দক্ষ প্রশিক্ষক। কোচ হিসেবে ইস্টবেঙ্গল ক্লাবকে তিনি আইলিগ এবং আশিয়ান কাপ দিয়েছিলেন। কোচ সুভাষ ভৌমিকের সময়ে ইস্টবেঙ্গলের ছিল স্বর্ণযুগ। সুভাষ ভৌমিকের তত্ত্বাবধানে ইস্টবেঙ্গল ক্লাবের পরিকাঠামোয় আমূল বদল ঘটানো হয়। বিশ্বমানের ইস্টবেঙ্গল ক্লাবের পরিকাঠামো তৈরিতে কোচ সুভাষ ভৌমিকের অবদান অনস্বীকার্য।

দীর্ঘদিন ধরেই তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। বেশ কয়েক মাস ধরেই চলছিল ডায়ালিসিস। সেই সঙ্গে তাঁর বুকেও সংক্রমণ ধরা পড়েছিল। বেশ কয়েক বছর আগে তাঁর একটি বাইবাস সার্জারি হয়েছিল। যদিও শেষমেশ সমস্যা চেষ্টা ব্যর্থ করেই না ফেরার দেশে চলে গেলেন ময়দানের ভোম্বলদা।

উল্লেখ্য, শুক্রবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস প্রাক্তন এই ফুটবলারের পাশে দাঁড়িয়েছিলেন। তৈরি হয়েছিল মেডিক্যাল টিম। অন্য হাসপাতালে স্থানান্তরিত করে কিডনি প্রতিস্থাপনের চিন্তা-ভাবনাও করা হয়েছিল। যদিও সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে অমৃতলোক যাত্রা করলেন ময়দানের 'বুলডোজার'। বিভিন্ন সামাজিক মাধ্যমে শোকের ছায়া।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata