২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

পরিযায়ী শ্রমিকদের জন্য কলকাতায় হবে 'শ্রমিক আবাসন', ঘোষণা ফিরহাদ হাকিমের

আবাসন ও পরিবহণ দপ্তরের দায়িত্ব পেতেই একের পর এক চমকপ্রদ ঘোষণা ফিরহাদ হাকিমের
firhad hakim bobby Bengali News
Facebook@firhadhakim
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১২ মে ২০২১
শেষ আপডেট: ১২ মে ২০২১ ১৬:৫৬

আবাসন ও পরিবহণ দপ্তরের দায়িত্ব পেতেই একের পর এক চমকপ্রদ ঘোষণা করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গতকাল ই-বাস, সরকারি বাস বৃদ্ধি ও অটোর রুট বৃদ্ধির পর এবার পরিযায়ী শ্রমিক বা ঠিকা শ্রমিকদের জন্য বড়সড় ঘোষণা করলেন  পরিবহণ মন্ত্রী। এবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় কাজ করতে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য পৃথক আবাসন তৈরি করবে আবাসন দপ্তর। এমনই মত ফিরহাদ হাকিমের, আর সেই মতোনই ইতিমধ্যেই জমি খোঁজা শুরু হয়ে গিয়েছে। এমনকি সংবাদমাধ্যমকে তাঁর বক্তব্য, রেল মন্ত্রক এবং বন্দর কর্তৃপক্ষের কাছেও জমি চেয়ে অনুরোধ করেছে রাজ্য সরকার।

তিনি আরও বলেন, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অত্যন্ত কম ভাড়ায় বহু মানুষ বসবাস করছেন। কিন্তু এই আবাসনগুলির ভাড়া এতটাই কম যে, সেগুলির রক্ষণাবেক্ষণেও সমস্যায় পড়তে হচ্ছে সরকারকে। কাজেই আবাসন মন্ত্রকের সিদ্ধান্ত, এই বাড়িগুলি কম টাকায় বাসিন্দাদেরই বিক্রি করে দেওয়া হবে যাতে তাঁরা নিজেদের মতো করে বাড়িগুলির রক্ষণাবেক্ষণ করতে পারেন। এরসাথেই বাংলার বাড়ি এবং নিজগৃহ নামে রাজ্য সরকারের যে দুটি প্রকল্প চলছে, তাতেও আরও জোর দেওয়ার কথা ঘোষণা করেছেন ফিরহাদ হাকিম।

এই সময়েই আবাসন মন্ত্রী জানিয়েছেন, এবার আবাসন দপ্তর এই শ্রমিকদের জন্য স্থায়ী শ্রমিক আবাসন তৈরি করতে চায়। এক্ষেত্রে ভাড়া ঠিকাদারি সংস্থাকেই দিতে হবে। শ্রমিকদের আবাসন থেকে কাজের জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থাও করবে ওই ঠিকাদারি সংস্থাই। এমন প্রতিশ্রুতিতে খুশি শ্রমিকেরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata