১৬ নভেম্বর, ২০২৬
কলকাতা

শহরের রাস্তায় 'দামে কম, মানে ভালো' সিএনজি বাস, উদ্বোধনে ফিরহাদ হাকিম

প্রাথমিকভাবে, এদিন ২টি সিএনজি বাস চালানো হয় শহরে
cng bus firhad hakim Bengali News
https://twitter.com/FirhadHakim
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ আগস্ট ২০২১
শেষ আপডেট: ৯ আগস্ট ২০২১ ২২:৪৩

পরিবেশ দূষণের চোখরাঙ্গানি দিন কে দিন বেড়েই চলেছে। আর তারই একটা বড় অংশ জুড়ে আছে যানবাহন নিঃসৃত ধোঁয়া। তার উপর পেট্রোপন্যের দামে মাথায় হাত যানবাহনের মালিক থেকে আরোহীর। তবে সিএনজি যানবাহন সেইদিক থেকে অনেক নিরাপদ। তাতে না হয় পেট্রোল-ডিজেলের মতো পরিবেশদূষণ, না তার দাম আকাশছোঁয়া। যাকে বলে ‘দামে কম, মানে ভালো’। সিএনজি অটোর সাথে আমাদের আত্মীয়তা অনেকদিনের হলেও, সিএনজি বাসের সাথে কিন্তু আমরা পরিচিত ছিলাম না। তবে সেই অপরিচিতি ঘুচল বলে! সোমবারই শহরের রাস্তায় নিজেই ড্রাইভার সিটে বসে সিএনজি বাসের উদ্বোধন করলেন খোদ পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।

যদিও শহরে এই বাস চালানোর বিষয়ে সরকারের সাথে বেঙ্গল বাস কোম্পানির চুক্তি হয়ে গেছিল বেশ কিছুদিন আগেই। গত ২১শে জুনেই কসবা পরিবহন ভবনে রাজ্যের সাথে বাস কোম্পানি চুক্তিটি করে। অবশেষে শহরের বুকে পথ চলা শুরু হচ্ছে সিএনজি বাসের।

শুধু উদ্বোধনই নয়, ফিরহাদ এদিন সিএনজি পাম্পিং ষ্টেশন তৈরির বিষয়ে কথা বলেন সংবাদমাধ্যমের সামনে। তিনি বলেন, আগামী ৬ মাসের মধ্যেই বেসরকারি বাসের জন্য প্রথম সিএনজি ষ্টেশন তৈরি হয়ে যাবে শহরে। পাশাপাশি তিনি এও বলেন, শহরে সিএনজি বাস চললে পরিবেশ দূষণের হাত থেকেও অনেকাংশে রেহাই পাবে তিলোত্তমা। শুধু তাই নয়, জ্বালানীর অত্যধিক মূল্যবৃদ্ধির এই সময়ে এই বাস স্বস্তি দেবে বাস মালিকদেরও। তাঁর কথায়, এই মুহূর্তে কলকাতার পরিবেশকে আরও পরিস্কার ও সবুজ করে তোলার জন্য তাঁরা ইলেক্ট্রিক ও সিএনজি বাসের দিকে বেশি করে নজর দিচ্ছেন।

সোমবার প্রাথমিকভাবে ২টি সিএনজি বাস চালানো হয় শহরে। তাদের যাত্রা সফল হলে ভবিষ্যতে এর মাত্রা আরও বাড়ানো হবে বলেই ইঙ্গিত দিয়েছেন পরিবহনমন্ত্রী। শুধু বাস নয়, ভবিষ্যতে বাসের সমগ্র শহর জুড়েই সিএনজি পাম্পিং ষ্টেশন তৈরি হবে বলেও এদিন জানা যায়। তবে আপাতত সল্টলেক, হাওড়া, ঠাকুরপুকুর, নীলগঞ্জ, বেলঘরিয়া, সাঁতরাগাছি এবং করুণাময়ীতে ফিলিং ষ্টেশন তৈরি হবে বলেই সুত্রের খবর।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata