১২ নভেম্বর, ২০২৬
কলকাতা

পুরসভা ভোটের আগেই নয়া উদ্যোগ ফিরহাদ হাকিমের, উপকৃত হবেন কলকাতাবাসী

কলকাতা পুরসভা এলাকায় এবার থেকে মিউটেশন ফি লাগবে না
firhad mamata Bengali News
মমতা ফিরহাদ twitter.com/FirhadHakim
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২১ আগস্ট ২০২১
শেষ আপডেট: ২১ আগস্ট ২০২১ ১৮:৪৬

হাতে বাকি কয়েকমাস। এরপরেই পুরভোট। তাছাড়া উপনির্বাচনও বাকি। অপেক্ষা শুধু নির্বাচন কমিশনের অনুমতির। তবে এসবের আগেই নয়া উদ্যোগ কলকাতা পুরসভার (Kolkata Municipal)। এদিন কলকাতার পুরবাজেটে বড় ঘোষণা করলেন মুখ্য পুরপ্রশাসক ও মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সেই বাজেট অনুযায়ী, কলকাতা পুরসভা এলাকায় এবার থেকে মিউটেশন ফি লাগবে না। অর্থাৎ, কলকাতায় এবার থেকে জমি বা বাড়ি যদি কেউ মিউটেশন করতে চান, তা হলে ২০০ টাকা ছাড় পাবেন। শুধু তাই নয় প্রথম দফায় মিউটেশন সার্টিফিকেট পেতে কোনও টাকাই দিতে হবে না। 

এছাড়া কলকাতা শহরের অতি পুরোনো পানীয় জলের সমস্যা মেটাতে গত বছরের তুলনায় এবার পুরবাজেটে বরাদ্দ বাড়ল। এদিন কলকাতার পুরবাজেট পেশ করে এমনটাই সিদ্ধান্ত নিলেন ফিরহাদ হাকিম। আর্থিক মন্দা থাকায় এতদিন তা কার্যকর না হলেও অবশেষে পুরভোটের আগে সেই কাজের বাস্তবায়ন শুরু হল।

প্রসঙ্গত, এবার মিউটেশন সংক্রান্ত আরও কয়েকটি ফি-তেও ছাড় দিল কলকাতা পুরসভা। এবং এবার থেকে মিউটেশন করতে গেলে কিংবা সার্টিফিকেট তৈরিতে যে টাকা লাগত তা আর দিতে হবে না। দু’টি মিলিয়ে মোট ২০০ টাকা লাগত। সেই টাকা আর দিতে হবে না। তবে মিউটেশন সার্টিফিকেটের প্রথম কপির জন্য টাকা না লাগলেও দ্বিতীয় কপি তোলার ক্ষেত্রে টাকা দিতে হবে।

ফিরহাদ হাকিম এদিন বলেন, গত বছরের তুলনায় পানীয় জল প্রকল্পে ২১০ কোটি টাকা বেশি বরাদ্দ করা হল। কলকাতায় পানীয় জলের সমস্যা নিয়ে বহুদিন বহু অভিযোগ ছিল শহরবাসীর। বারবার তা সমাধানের জন্য একাধিক সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কাজ হয়েছিল। তার কাজও চলছে। সেসব যাতে তড়িঘড়ি সম্পূর্ণ করা যায়, তার জন্য জলপ্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করল পুরসভা। নির্বাচন কমিশন পুর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করার কারণেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata