১০ অক্টোবর, ২০২৬
কলকাতা

জেলে যেতে ভয় পাই না, কিন্তু সম্মানহানি করবেন না : ফিরহাদ হাকিম

তৃণমূলে থাকলেই সবাই চোর আর অন্য দলে থাকলে সাধু? প্রশ্ন ফিরহাদের
Firhad Hakim Bengali News
facebook.com/HakimFirhad/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২
শেষ আপডেট: ২৬ আগস্ট ২০২২ ১৬:২২

ফিরহাদ হাকিমের (Firhad Hakim) নাম উল্লেখ করে সরাসরি তোপ দাগলেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুরের একটি সভায় গিয়ে সুকান্ত মজুমদার প্রকাশ্যে বলেছেন, "তৃণমূলে একজন হাকিম আছে জানেন তো? তাঁকেও প্রস্তুত হতে বলুন। তাঁকেও আমরা ভিতরে ঢোকানোর ব্যবস্থা করব।"

শুক্রবার পালটা দিলেন ফিরহাদ। বিধানসভার সামনে সাংবাদিক বৈঠক করে তাঁর সাফ জবাব, "সুকান্তদা দয়া করে বলে দিন কোন মামলায় আমাকে ফাঁসানো হবে। আমি কোন ষড়যন্ত্রের শিকার হব? জেলে যেতে ভয় পাই না। সুকান্তবাবু নিজে আসুন, আপনার এজেন্সি নিয়ে। আপনি নিজে আমাকে ধরে নিয়ে যান জেলে। কিন্তু সম্মানহানি করবেন না। মনে রাখবেন, আপনিও কারও সন্তান, কারও স্বামী, কারও বাবা, আমিও তাই।" অন্যদিকে, তৃণমূল শিবিরের দাবি, সুকান্ত মজুমদারের কথা থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে, ইডি-সিবিআই আসলে চলছে বিজেপির সদর দফতরের নির্দেশেই।

কেন্দ্রীয় এজেন্সিগুলির ভূমিকা নিয়েও সুর চড়িয়েছেন ফিরহাদ হাকিম। তাঁর দাবি, "উদ্দেশ্যপ্রণোদিতভাবে আপনারা এসব করছেন। তৃণমূলে থাকলেই সবাই চোর আর অন্য দলে থাকলে সাধু? সুকান্তবাবুদের দলে গিয়ে ওয়াশিং মেশিনে ঢুকলেই সবাই সাধু হয়ে যায়। বিজেপিতে কি সবাই সাধু? তাদের কারও বিরুদ্ধে কোনও তদন্ত হয় না কেন? শুধু অবিজেপি নেতাদের ধরে ধরে মামলা দেওয়া কেন?" 

একই সঙ্গে নারদ মামলার কথাও উল্লেখ করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, "আমি আদালতের নির্দেশে জেলে ছিলাম, হাসপাতালে ভরতি হয়ে থাকিনি। তাই জেলের ভয় দেখাবেন না।” তবে বিচারাধীন বিষয় বলে এই মামলা প্রসঙ্গে আর কোনও মন্তব্য করতে চাননি ফিরহাদ হাকিম।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert