১০ নভেম্বর, ২০২৬
কলকাতা

দমদমের ম্যানহোলে পড়ে মৃত্যুর ঘটনায় কড়া প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের

মৃত ব্যক্তির ময়নাতদন্ত করে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন ফিরহাদ হাকিম
Manhole Bengali News
By Bart Everson - https://www.flickr.com/photos/editor/48728796337/, CC BY 2.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=82139458
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২১ ১৭:০৭

কাল রাতে দমদম সেভেন ট্যাঙ্কের কাছে ম্যানহোলে পড়ে মৃত্যু হয়েছে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম রঞ্জন সাহা। তিনি পেশায় অটোচালক। তাঁর বয়স ৫১ বছর। গতকাল রাতে বাড়ি ফেরার সময়, ম্যানহোলে পড়ে মৃত্যু হয় তাঁর। অভিযোগ, ম্যানহোলের ঢাকনা ছিল খোলা সে কারণেই এই দুর্ঘটনা। পড়ে যাওয়ার পরে তাঁর চিৎকার শুনে প্রত্যক্ষদর্শীরা তাঁকে উদ্ধার করে আরজিকর মেডিক্যালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

এ ঘটনায় কার্যত নিন্দার ঝড়। স্বাভাবিকভাবেই দায় এসে পড়েছে সরকারের ঘারে। তবে এবার এই ঘটনায় নড়ে বসল পুর কর্তৃপক্ষ। এই ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিমের (Firhad Hakim)।

এরপরেই দমদম পুরসভার বিদায়ী কাউন্সিলর পুষ্পালী সিনহা এই ঘটনার দায় পুরোপুরিই পূর্ত দপ্তরের উপর চাপিয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, "ম্যানহোলে ঢাকনা দেওয়া আছে নাকি নেই, সে বিষয়ে নজর রাখার দায়িত্ব পূর্ত দপ্তরের। এই ঘটনার দায় মোটেও পুরসভার নয়। গত ৬ মাসে বারবার ম্যানহোলের ঢাকনা লাগালেও তা চুরি হয়ে যায়। তাই এই কাণ্ড ঘটেছে।"

অন্যদিকে, সরকারের গাফিলতির ছবি সামনে আসতেই, পুর প্রশাসক মণ্ডলীর সদস্য তারক সিং আবার, এই ঘটনাটি খুন নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। তবে এসবের উর্ধ্বে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, ভবিষ্যতে যেন এই ঘটনা দ্বিতীয়বার না ঘটে তাঁর নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম। সঙ্গে মৃত ব্যক্তির ময়নাতদন্ত করে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata