১২ নভেম্বর, ২০২৬
কলকাতা

শহর কলকাতায় জল জমার জন্য ক্ষমাপ্রার্থী ফিরহাদ হাকিম

জল থইথই করছে বেহালা, সার্দান অ্যাভিনিউয়ের মতো জায়গায়
Firhad hakim and Kolkata corporation Bengali News
ফিরহাদ হাকিম ও কলকাতা মিউনিসিপ্যল কর্পোরেশন
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জুন ২০২১
শেষ আপডেট: ১৭ জুন ২০২১ ১৮:২২

রাতভর টানা বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, পার্ক স্ট্রিট, এজেসি স্ট্রিট, থিয়েটার রোড-সহ কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল জমে গিয়েছে। জল থইথই করছে বেহালা, সার্দান অ্যাভিনিউয়ের মতো জায়গায়। এদিকে শুক্রবার সারাদিন বৃষ্টির ধারাপাত দেখবে বাংলা। দক্ষিণ থেকে উত্তরবঙ্গ ভিজবে মাঝারি থেকে ভারী বৃষ্টিতে।

এ বিষয়ে বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমদানির ফলে ১৮ তারিখ রাজ্যের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। জানা গিয়েছে, গঙ্গার জলস্তর ১৪ ফুট পর্যন্ত বাড়তে পারে। সেজন্য কলকাতা পুরনিগমের পক্ষ থেকে লকগেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন পুরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য তারক সিং। আবহাওয়া দফতর সূত্রে খবর, সন্ধ্যা সাড়ে ৬টায় গঙ্গায় জোয়ার আসবে। সেই কারণে লকগেটগুলি বিকেল ৪টের সঙ্গে রাত সাড়ে ৮টা পর্যন্ত বন্ধ রাখা হবে। এই সময়ের মধ্যে গঙ্গার জলস্তর বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই সময়ের মধ্যে যদি আবার বৃষ্টি আসে, তাহলে শহরের রাস্তা ফের জলমগ্ন হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

হাওয়া অফিস জানিয়েছে ১৯ তারিখ অর্থাৎ শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি মাত্রার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৮ তারিখ ভারি থেকে অতি ভারি বৃষ্টি হবে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম,পশ্চিম বর্ধমান,মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং ও কালিম্পংয়ে। কলকাতা সহ উত্তর বঙ্গ ও দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, কলকাতায় বিভিন্ন এলাকায় জল জমার জন্য ক্ষমাপ্রার্থী ফিরহাদ হাকিম। আজ শহরের জলমগ্ন বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। তাঁর হুঁশিয়ারি, যে সব ঠিকাদার সময়মতো কাজ শেষ করবে না, তাঁদের তালিকাভুক্ত করা হবে। পাশাপাশি, শহরের জল দুর্ভোগের ছবি এদিন ঘুরে দেখেন কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। 

এদিন ফিরহাদ হাকিম বলেন, "কিছু নিচু এলাকায় জল জমেছে। চেতলা, বেহালা খিদিরপুর, এখানে কো-অর্ডিনেটরদের বলেছি স্কুলে থাকার ব্যবস্থা করতে। খাবার দিতে।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata